খেলা

সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ যারা

ক্রীড়া প্রতিবেদক

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। গ্রুপপর্বে অস্ট্রেলিয়ার কাছে হারলেও, বাংলাদেশ জয় পেয়েছে নেপাল ও স্কটল্যান্ডের বিপক্ষে। সুপার সিক্সে বাংলাদেশ খেলবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

গ্রুপপর্বে 'ডি'-তে ছিল বাংলাদেশ। এর মধ্যে অজিরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল এবং রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। সুপার সিক্সে বাংলাদেশ খেলবে ১ নম্বর গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে—ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। এই গ্রুপটি গঠিত হয়েছে গ্রুপ পর্বের 'এ' ও 'ডি' গ্রুপ দিয়ে।

টুর্নামেন্টের নিয়ম অনুসারে, একই গ্রুপে থাকা দলগুলো সুপার সিক্সে একে অন্যের মুখোমুখি হবে না। আবার গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন অন্য গ্রুপের চ্যাম্পিয়নদের সঙ্গে খেলবে না। রানার্সআপদের বেলাতেও একই নিয়ম।

ফলে সুপার সিক্সে বাংলাদেশ শুধু ভারত আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ খেলবে। 'এ’ গ্রুপের শীর্ষ দল ছিল ভারত, রানার্সআপ হয়েছিল শ্রীলঙ্কা। তাই 'ডি' গ্রুপের রানার্সআপ বাংলাদেশ শ্রীলঙ্কার মুখোমুখি হবে না। তারা খেলবে ভারতের বিপক্ষে। খেলতে হবে ‘এ’ গ্রুপের তৃতীয় দল ওয়েস্ট ইন্ডিজের সঙ্গেও।

সেমিফাইনালে যাওয়ার ক্ষেত্রেও আসবে পয়েন্টের হিসাব। যোগ হবে গ্রুপ পর্বের পয়েন্টও। এক্ষেত্রে অবশ্য বিবেচনায় আনা হবে যারা সুপার সিক্সে উঠেছে শুধু তাদের বিপক্ষে পাওয়া পয়েন্ট। আপাতত সুপার সিক্সে ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান চতুর্থ। সুপার সিক্সে থাকা দুই দলের বিপক্ষে জয় নিয়ে শীর্ষ দুই দল ভারত ও অস্ট্রেলিয়া। ২ পয়েন্ট পেলেও রানরেটের হিসেবে এগিয়ে তালিকার তিনে আছে শ্রীলঙ্কা (‍+০.৫২৫)। চারে থাকা জুনিয়র নারী বাংলাদেশিদের রানরেট +০.৪২৫।

আগামী ২৫ জানুয়ারি থেকে মাঠে গড়াবে সুপার সিক্সের লড়াই। ২৬ জানুয়ারি ভারতে বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ২৮ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ খেলবে তারা।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা