সংগৃহিত
জাতীয়
চাকরিতে বয়সসীমা বৃদ্ধির চিঠি

সুপারিশ ঘিরে জলঘোলা না করার আহ্বান

নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের ব্যাখ্যার পর তার নিজের সুপারিশের আর কোনও কার্যকারিতা থাকে না। তাই তিনি ওই সুপারিশকে ঘিরে কোনও ধরনের জলঘোলা না করার জন্য চাকরিপ্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

রোববার (১২ মে) সচিবালয়ে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, কিছু চাকরিপ্রার্থী আমার কাছে এসে চাকরির বয়সসীমা ৩৫ করা জন্য অনুরোধ করেছিলেন। তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ-আলোচনার সময় মনে হয়েছে, কিছু কিছু বিষয়ে সুপারিশ করা যেতে পারে। সে হিসেবে আমি একটি সুপারিশপত্র দিয়েছি। এখন দেখা যাচ্ছে, সে সুপারিশপত্র নিয়ে অনেকেই জলঘোলা করার চেষ্টা করছেন।

রাষ্ট্র তার সুপারিশের ব্যাখ্যা দিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রী চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে জাতীয় সংসদে পরিষ্কার করে বলে দিয়েছেন। তিনি বলেছেন, এই মুহূর্তে চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি নিয়ে সরকারের কোনও ভাবনা নেই।

শিক্ষামন্ত্রী নওফেল বলেন, জনপ্রশাসনমন্ত্রী ব্যাখ্যার পরও একটি পক্ষ আমার বক্তব্যকে পুঁজি করে সংঘাতপূর্ণ পরিবেশ তৈরির অপচেষ্টা করছে। সুতরাং আমি তাদের বলবো, এটা তারা অত্যন্ত খারাপ কাজ করছেন। আমার চিঠির বিষয়ে রাষ্ট্র উত্তর দিয়েছে। বিষয়টি এখানেই সমাপ্ত হয়ে গেছে। এতে করে আমার সুপারিশপত্রের কার্যকারিতাও এখানে শেষ হয়ে গেছে।

তিনি বলেন, এরপরও এটাকে ঘিরে নানান জায়গায় দাঁড়িয়ে আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টি করা কোনভাবেই কাম্য নয়।

এর আগে, গত ৩০ এপ্রিল সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানোর কথা জানান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেন, শিক্ষার্থীদের পক্ষে একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি সুপারিশ করেছেন। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা