সারাদেশ

সুনামগঞ্জে পরিবহণ শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে

সুনামগঞ্জ প্রতিনিধি

তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে সুনামগঞ্জ জেলা সড়ক প‌রিবহণ শ্রমিক ঐক্য প‌রিষদ। গত রবিবার রাত ৮টা থেকে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি পালন করার কথা জানিয়েছেন পরিবহণ শ্রমিক নেতারা।

জানা গেছে, রোববার সকালে ভাড়া নিয়ে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) শিক্ষার্থীদের সঙ্গে কথা কাটাকাটি হয় হেলপার দেলোয়ারের। ওই সময় তাকে মারধর করা হয়। ভাঙচুর করা হয় বাস। এর জেরেই তারা কর্মবিরতির ডাক দিয়েছে।

এদিকে, রোববার রাত থেকে সুনামগঞ্জ থেকে কোনো দূরপাল্লার বাস সিলেট বা ঢাকার উদ্দেশে ছেড়ে যায়নি। সকাল থেকে বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীরা বাসের জন্য অপেক্ষা করলেও পরিবহণ শ্রমিকদের পিকেটিংয়ের মুখে বাস চলাচল বন্ধ রয়েছে।

পরিবহণ শ্রমিকদের ডাকা কর্মবিরতিতে ভোগান্তিতে বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীরা। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে উপায় না পেয়ে অনেকেই বাড়ি ফিরে গেছেন। কেউ কেউ বাসস্ট্যান্ড এলাকায় পরিবার নিয়ে অনিশ্চিত সময় পার করছেন।

জেলার মধ্যনগর উপজেলা থেকে আসা সেরুজ্জামান বলেন, আমরা সারারাত লঞ্চে করে সকালে শহরে এসেছি। যাবো সিলেট শাহজালালের মাজারে। বাসস্ট্যান্ডে এসে শুনি ধর্মঘট। এখন বড় মুশকিলে রয়েছি।

আব্দুস সবুর নামের আরেক যাত্রী বলেন, ‘আমরা অনেক দূর থেকে এসেছি। সকাল থেকে আটকা রয়েছি। কোনো কিছু হলেই বিনা নোটিশে রাস্তা বন্ধ করে দেওয়া হয়। আর আমরা সাধারণ মানুষ পড়ি ভোগান্তিতে।’

সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নুরুল হক বলেন, শ্রমিকদের দাবির বিষয়ে আজ দুপুরে জেলা প্রশাসনের একটি সভা রয়েছে। এতে শ্রমিকদের দাবি উপেক্ষিত হলে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দের হতাশা প্রকাশ।

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ গতকাল ৭ জুলাই ২০২৬ ইং তারিখ মঙ্গলবার রাজধানীর প্রেসক...

লামায় পাহাড় ধসে শিশুসহ নিহত ৫, আহত ইউপি সদস্য

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় পাহাড় ধসে ১ শিশুসহ দুই পরিবার...

কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

টানা কয়েক দিনের দুর্যোগপূর্ণ আবহাওয়া, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রা...

দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে নোয়াখালীর এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ন...

ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মদনে আনন্দ মিছিল

নেত্রকোনার মদনে উপজেলা ও পৌর ছাত্রদলের নবগঠিত (আংশিক) কমিটিকে স্বাগত জানিয়ে আ...

মেট্রোরেলের কমলাপুর অংশ নিয়ে অনিশ্চয়তা

রাজধানীর ব্যস্ততম এলাকা মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণ প্রক...

হামের উপসর্গে আরও ২ শিশুর প্রাণহানি

দেশে হামের প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে...

রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ, ফিফা সভাপতির বিরুদ্ধেও মামলা করতে থানায় যুবক

বিশ্বকাপ ফুটবলের ম্যাচে নিজের প্রিয় দল মিসরের পরাজয় ও রেফারিংয়ে অনিয়মের অভিয...

বাঙ্গালহালিয়ায় জলাবদ্ধতা নিরসনে সেনাবাহিনীর জরুরি উদ্যোগ,

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও...

নীলফামারীতে ডাকঘর কর্মচারীদের দুই দফা

শাখা ডাক কর্মচারীদের দুই দফা দাবী বাস্তবায়নে মানববন্ধন কর্মসুচি হয়েছে বাংলাদে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা