ছবি: সংগৃহীত
রাজনীতি

ভোট দিলেন হাসনাত আবদুল্লাহ

আমার বাঙলা ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন কুমিল্লা-৪ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ৭টা ৪০ মিনিটে কুমিল্লার গোপালনগর হাইস্কুল কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।

ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, সকাল ৭টা থেকেই ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। দীর্ঘ সময় ধরে মানুষ সরাসরি ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত ছিল বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, আমার আসনে প্রায় ১ লাখ ৩০ হাজার ভোটারের নতুন ভোট হচ্ছে আজ। সেই জায়গায় একটা আগ্রহের বিষয় রয়েছে, উৎসাহ রয়েছে। বেলা গড়াক, বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ভোটের উৎসাহটা বজায় থাকবে বলে আমরা আশা করি।

তিনি আরও বলেন, মানুষ ভোট দিতে আসবে। তবে আমরা গত দুইদিন দেখেছি যে, ভোট যেন না দিতে আসে এবং নিজের বিরুদ্ধে ভোট দিলে বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। এ ধরনের বক্তব্য দিয়ে ভয়ভীতি দেখানোর চেষ্টা ছিল। একইসঙ্গে আমরা গতকাল দেখেছি যারা জুলাইয়ে দেবিদ্বারে গুলি করেছে তারা এবং ঋণখেলাপি যারা আছে, তারা একসঙ্গে ভোট যেন সুষ্ঠু না হয় সে চেষ্টা করছেন।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়ে...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

শি জিনপিংকে ট্রাম্পের ঈগলের মূর্তি উপহার 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক বাল্ড ঈগলের একটি ভা...

নেতানিয়াহুর সফরের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর...

সামুদ্রিক নীতির কার্যকর বাস্তবায়নে সরকারের গুরুত্বারোপ: প্রধানমন্ত্রী

বাংলাদেশের সামুদ্রিক খাতকে আধুনিক, নিরাপদ, প্রতিযোগিতামূলক ও পরিবেশগতভাবে টেক...

‘জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে’

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কার্যালয়ের জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে...

স্বপ্নপূরণের পর এবার অবদান রাখতে চান সুখি ইতোফুসা

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সিতে অভিষেক...

পুলিশের গাফিলতি ছিল কি না খতিয়ে দেখা হচ্ছে

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচের কার্যালয় ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় পুলি...

প্রেমিকার ভুলে ২০৯৯ সাল পর্যন্ত নিষিদ্ধ আর্জেন্টাইন স্ট্রাইকার

প্রেমিকা চায়না সুয়ারেজের একটি ভিডিওর জেরে বিপাকে পড়েছেন আর্জেন্টাইন তারকা স্ট...

লাইফস্টাইল
বিনোদন
খেলা