সারাদেশ

কক্সবাজারে উড্ডয়নের সময় উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা

কক্সবাজার প্রতিনিধি

সন্ধ্যার আলো-অন্ধকারে ছুটে চলা উড়োজাহাজের গন্তব্য ঢাকা। সিটবেল্ট বাঁধা যাত্রীদের মনে তখন শুধু বাড়ি ফেরার আনন্দ। হঠাৎই ঝটকা-রানওয়ের মাঝখানে ছুটে আসা একটি কুকুরের সঙ্গে ধাক্কা! মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় চারপাশ, থেমে যায় উড়োজাহাজের গতি, যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।

শনিবার (২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে এয়ার অ্যাস্ট্রা এয়ারলাইন্সের ফ্লাইটের সঙ্গে এ ঘটনা ঘটে। এতে ফ্লাইটটির যাত্রা প্রায় এক ঘণ্টা পিছিয়ে যায়। উড়োজাহাজটিতে মোট ৭২ জন যাত্রী ছিলেন।

বিমানবন্দর সূত্র জানায়, ধাক্কায় কুকুরটি মারা যায়। ফায়ার সার্ভিস ও পরিচ্ছন্নতাকর্মীরা দ্রুত রানওয়ে পরিষ্কার করে। এরপর পাইলট ও গ্রাউন্ড ক্রু উড়োজাহাজের যান্ত্রিক পরীক্ষা-নিরীক্ষা করেন। কোনো ত্রুটি না পাওয়ায় রাত সোয়া ৮টার দিকে ফ্লাইটটি নিরাপদে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে।

কক্সবাজার বিমানবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মর্তুজা জানান, ‘ফ্লাইটের ধাক্কায় কুকুরটি মারা গেছে। তবে যাত্রীরা নিরাপদ ছিলেন এবং উড়োজাহাজটি এক ঘণ্টা দেরিতে ঢাকায় অবতরণ করেছে।

তিনি আরও বলেন, দিনের বেলায় কুকুরের উপদ্রব কম থাকলেও সন্ধ্যার পর রানওয়ে এলাকায় কুকুরের বিচরণ বেড়ে যায়। আলো কম থাকায় ঝুঁকি আরও বাড়ে। বর্তমানে ১৮৯ জন আনসার সদস্য বিমানবন্দরে নিরাপত্তা দায়িত্বে থাকলেও এ ধরনের ঘটনা পুরোপুরি ঠেকানো যাচ্ছে না।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দের হতাশা প্রকাশ।

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ গতকাল ৭ জুলাই ২০২৬ ইং তারিখ মঙ্গলবার রাজধানীর প্রেসক...

কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

টানা কয়েক দিনের দুর্যোগপূর্ণ আবহাওয়া, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রা...

দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে নোয়াখালীর এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ন...

ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মদনে আনন্দ মিছিল

নেত্রকোনার মদনে উপজেলা ও পৌর ছাত্রদলের নবগঠিত (আংশিক) কমিটিকে স্বাগত জানিয়ে আ...

লামায় পাহাড় ধসে শিশুসহ নিহত ৫, আহত ইউপি সদস্য

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় পাহাড় ধসে ১ শিশুসহ দুই পরিবার...

পুরাতন ব্রহ্মপুত্রে সেতু নেই, দ্রুত সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর

নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের, দৌলতপুর গ্রাম এবং গাজীপুরের কাপাস...

সাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণ দাবিতে জেলেদের বিক্ষোভ

করলে জাটকা সংরক্ষণ, বাড়বে ইলিশের উৎপাদন" এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখা...

মালবোঝাই ভ্যান ঠেলে চালককে সহায়তা এমপির, ভিডিও ভাইরাল

গাইবান্ধার সুন্দরগঞ্জে ভাঙাচোরা কাঁচা সড়কে আটকে পড়া মালবোঝাই একটি প্যাডেলচালি...

সুন্দর ও সুস্থ জীবনযাপনে সবুজায়নের বিকল্প নেই: প্রধানমন্ত্রী

মানুষের সুস্থ ও নিরাপদ ভবিষ্যতের জন্য প্রকৃতি ও পরিবেশের সুরক্ষা অপরিহার্য বল...

হলান্ডের ঘুমের রহস্য: মুখে টেপ, ঘুমের আগে বিশেষ চশমার ব্যবহার

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা স্ট্রাইকার আর্লিং হলান্ড। নরওয়ের এই তারকা ফরোয়ার্ড...

লাইফস্টাইল
বিনোদন
খেলা