সিরাজগঞ্জ প্রতিনিধি
সারাদেশ

সিরাজগঞ্জে চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল নির্মাণের দাবিতে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশে প্রস্তাবিত ১০০০ বেডের চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জে স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) সকালে শহরের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে সভাটি অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টির প্রেসিডেন্ট ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু হাসপাতালটি সিরাজগঞ্জে স্থাপনের দাবি জানিয়ে বক্তব্যে বলেন, বাংলাদেশে ৩টি চীন-বাংলাদেশ মৈত্রী ১০০০ বেডের আধুনিক হাসপাতাল স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জের বিভিন্ন পয়েন্টে বৃহৎ এই হাসপাতাল স্থাপনের পর্যাপ্ত সরকারি সম্পত্তি রয়েছে। তিনি আরো বলেন, সিরাজগঞ্জের জনসংখ্যা প্রায় ৩০ লাখ, এ জেলায় বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন শিল্প কারখানা গড়ে উঠেছে, আগামী ৫ বছরে দেশের বিভিন্ন জেলা থেকে আরো ১০ লাখ লোকের কর্মসংস্থান হবে এ জেলায়। কিন্তু বর্তমানে যে স্বাস্থ্য সেবার অবস্থা, এখানে এমনিতেই সকলের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আরও একটি স্পেশালাইজড হাসপাতাল প্রয়োজন।

তাছাড়া এ জেলার মানুষ পরিপূর্ণ স্বাস্থ্য সেবা পাবে না। এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ কারণে এ জেলায় চীন মৈত্রী হাসপাতাল প্রয়োজন। যেমন দেশের মধ্য-বর্তী স্থানে হওয়ায় সড়ক, রেল ও নৌপথে সহজেই দেশের যে কোন প্রান্ত থেকে সিরাজগঞ্জ যাতায়াত করা সম্ভব। হাসপাতাল নির্মাণ করা হলে উত্তরাঞ্চলসহ সারাদেশের মানুষ সহজে সেবা নিতে পারবে। এই জন্য হাসপাতালটি সিরাজগঞ্জবাসীর আজ প্রাণের দাবি।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর ১২টা...

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বিএনপির ইশতেহারে ঘোষিত অঙ্গীকার &lsqu...

লাইফস্টাইল
বিনোদন
খেলা