রাজনীতি

সাম্প্রতিক রাজনৈতিক বিতর্কে এনসিপির অবস্থান

নিজস্ব প্রতিবেদক

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও আন্দোলনের প্রেক্ষাপটে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার দাবি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে দলটির বিচারের দাবি ঘিরে চলমান আন্দোলনে এনসিপি গঠনমূলক ও ঐতিহাসিক ভূমিকা রেখেছে।

সোমবার (১২ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত বলেন, জুলাইয়ের ঘোষণাপত্র জারি ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বিভিন্ন মত ও পক্ষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিলেও, একটি পক্ষ সচেতনভাবে দলীয় ও জনগণের ইতিহাসবিরোধী স্লোগান দিয়েছে। এতে করে আন্দোলনের মধ্য দিয়ে জাতীয় ঐক্য গঠনের যে সুবর্ণ সুযোগ তৈরি হয়েছিল, তা ব্যাহত হয়েছে।

তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কোনো সদস্য এমন স্লোগান দেয়নি। বরং আমাদের পক্ষ থেকে যেসব বক্তব্য ও স্লোগান এসেছে, তাতে ১৯৪৭, ১৯৭১ এবং ২০২৪-এর সংগ্রামের স্পষ্ট প্রতিফলন ছিল।

বিবৃতিতে উল্লেখ করা হয়, আন্দোলনের সময় জাতীয় সংগীত পরিবেশন নিয়ে আপত্তি উঠলেও আন্দোলনকারীরা দৃঢ়তার সঙ্গে জাতীয় সংগীত পরিবেশন করেছেন, যা প্রশংসনীয়।

এনসিপি মনে করে, বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর যথাযথ স্বীকৃতি ও মর্যাদা প্রদানই দেশীয় রাজনীতির মৌলিক শর্ত। দলটির দাবি, যারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তাদের জাতির সামনে নিজেদের অবস্থান পরিষ্কার করা উচিত।
বিবৃতিতে বলা হয়, চব্বিশের অভ্যুত্থানের মধ্য দিয়ে যারা ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে অংশ নিয়েছেন, তাদেরকে অবশ্যই বাংলাদেশপন্থী ভূমিকা বজায় রাখতে হবে।

এনসিপি আরো জানায়, অতীতে রাজনৈতিক বিভাজন সৃষ্টি হয়েছে অনেক দলের অবস্থান ও আদর্শের কারণে। এখন সময় এসেছে—সেই বিভাজন ভুলে বৃহত্তর জাতীয় ঐক্যের পথে হাঁটার।

সালেহ উদ্দিন সিফাত বলেন, জাতীয় ঐক্যের মাধ্যমেই মুজিববাদকে পরাস্ত করা সম্ভব। দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও গণতান্ত্রিক রূপান্তরের জন্য সকল পক্ষের দূরদর্শী সিদ্ধান্ত ও দায়িত্বশীল আচরণ জরুরি।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

নতুন কুঁড়ির প্রথম আসরের সমাপনী দিন আজ

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর জাতীয় পর্ব পর্দা নামছে আজ। আর্...

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের বাড়ালো সম্মানি ভাতা

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা নোলানের

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

সম্পর্কের গভীরতার সাথে সঙ্গীর আচরণের পরিবর্তন, কেন হয়?

প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের শুরুর সময়টুকু সাধারণত ভালোবাসা, উচ্ছ্বাস এবং দী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা