সংগৃহিত
রাজনীতি
চাঁপাইনবাবগঞ্জ-৩

সাধারণ মানুষকে বাঁচাতে নৌকা মার্কায় ভোট দিন

জেলা প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আব্দুল ওদুদ বলেছেন, ‘আমাদের ভাষা হচ্ছে ঘুসের টাকা নিয়ে নিন আর সাধারণ মানুষকে বাঁচাতে নৌকা মার্কায় ভোট দিন।’

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের পার্কে নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন।

আব্দুল ওদুদ বলেন, এ জেলায় যারা নৌকার বিরুদ্ধে লড়ছে তাদের ঘুসের টাকা আছে। তারা একজন ঘুসঘোর সরকারি কর্মকর্তার টাকা দিয়ে আমাদের বিরুদ্ধে যড়যন্ত্র করছে। আর ইয়াবা, ফেনসিডিল ব্যবসায়ী ও হত্যা মামলার আসামি আমাদের বিরুদ্ধে কাজ করছে। তাই আমাদের ভাষা হচ্ছে তাদের ঘুসের টাকা নিয়ে নিন আর সাধারণ মানুষকে বাঁচাতে নৌকা মার্কায় ভোট দিন। এতে তাদের উচিত শিক্ষা হবে।

তিনি আরও বলেন, শিবগঞ্জ-চাঁপাইনবাবগঞ্জবাসীর এখন এই একটায় স্লোগান হওয়া দারকার। এতে ঘুসঘোর কর্মকর্তা-ইয়াবা ব্যবয়াসীদের অবৈধ অর্থের বিরুদ্ধে ন্যায্য শাস্তি নিশ্চিত হবে। তাই আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আমি আপনাদের ছেলে আপনাদের ভাই। আপনারা আমাকে ভোট দিয়ে বার বার সংসদে পাঠিয়েছেন। কিন্তু নির্বাচন আসলে কুচক্রী একটি মহল বলে আমাকে নদীর ওপারে পাঠিয়ে দেবে। তাই আপনাদের ভোটের মাধ্যমে তাদের জাবাব দিতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য জারা জাবিন মাহবুব, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান তোতা, বারোঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-আর-রশীদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকনসহ অন্যরা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা