সংগৃহীত ছবি
খেলা

সরে দাঁড়ালেন ইংল্যান্ডের কোচ

স্পোর্টস ডেস্ক : টানা দুইবার ইংল্যান্ডকে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে তুলে শিরোপা খরা ঘুচাতে পারেনি ইংলিশরা। তাই এবার ব্যর্থতার দায়ে নিয়ে পদত্যাগ করেছেন ইংল্যান্ডের কোচ সাউথগেট।

পদত্যাগ বার্তায় ৫৩ বছর বয়সী সাউথগেট জানান, ‘একজন ইংলিশ হিসেবে ইংল্যান্ডের হয়ে খেলতে পারা এবং কোচের দায়িত্ব পালন করতে পারা, আমার জীবনের সেরা গৌরব। এটা আমার কাছে সবকিছুর ঊর্ধ্বে এবং দায়িত্ব পালনে আমি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি। এখন দলে পরিবর্তন ও নতুন অধ্যায় শুরু করা দরকার।’

এদিকে কোচ সাউথগেটের পদত্যাগপত্র গ্রহণ করেছেন ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী মার্ক বুলিংহাম এবং দ্রুতই নতুন কোচ নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। বুলিংহামের ভাষ্যমতে, ‘সাউথগেটের উত্তরসূরি ঠিক করা বিষয়টি প্রক্রিয়াধীন আছে, যত দ্রুত সম্ভব আমরা নতুন কোচ নিয়োগ দেব। নতুন কোচ নিয়ে অনেক জল্পনা-কল্পনা হওয়া স্বাভাবিক। তবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত এটা নিয়ে আমরা আর মন্তব্য করতে চাই না।’

ফুটবল ক্যারিয়ারে ডিফেন্ডার ও মিডফিল্ডার পজিশনে খেলেছেন সাউথগেট। ৯ বছরের ক্যারিয়ারে থ্রি-লায়ন্সদের জার্সিতে ৫৭ ম্যাচে ২ গোল করেছেন তিনি। অনূর্ধ্ব-২১ দলের পর ২০১৬ সালে ইংল্যান্ড জাতীয় দলের দায়িত্ব নেন তিনি। তার অধীনে ১০২ ম্যাচ মাঠে নেমেছিল ইংলিশরা।

আমার বাংলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

গাব ফল কেন খাবেন? জেনে নিন এর উপকারিতা

বাংলাদেশে সহজলভ্য দেশীয় ফলগুলোর মধ্যে 'গাব' একটি পুষ্টিকর ও ঔষধিগুণসম...

পিরোজপুরে থানার সামনেই দোকান চুরি

পিরোজপুর শহরের প্রাণকেন্দ্র ও সদর থানার সম্মুখে অবস্থিত সিনান ট্রেডার্স গ্যাস...

গ্যাস সংকট নিয়ে প্রধানমন্ত্রীর আশ্বাস

সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় শিল্পখাতে গ্যাস সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ...

টানা ৫ দিন ভারি বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচ দিন ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আ...

চট্টগ্রামের ডেভিড ইমন গ্রেপ্তার

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন, ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করে...

হবিগঞ্জে পাল্টাপাল্টি কর্মসূচি, নিষেধাজ্ঞা জারি

বিএনপি, ছাত্রদল, যুবদল এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত পাল্টাপাল্টি ক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা