ছবি: সংগৃহীত
বিনোদন

সম্মান হারানোর দায় কি নেবে রাষ্ট্র?

বিনোদন ডেস্ক

চার বছর আগে র‍্যাবের অভিযানে গ্রেপ্তার হওয়ার ঘটনা নিয়ে ফের মুখ খুলেছেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। তার দাবি, ২০২১ সালের ৪ আগস্ট বনানীর বাসায় পরিচালিত অভিযান ছিল উদ্দেশ্যপ্রণোদিত এবং তাকে সম্পূর্ণ বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল। এ ঘটনার কারণে তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তিনি।

শুক্রবার মধ্যরাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে পরীমণি র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলামকে ধন্যবাদ জানান। তিনি লেখেন, সম্প্রতি একটি অনলাইন টকশোতে খাইরুল ইসলাম এমন কিছু তথ্য প্রকাশ করেছেন, যার মাধ্যমে ২০২১ সালের ৪ আগস্ট তার বাসায় পরিচালিত অভিযানের বিষয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পরীমণির দাবি, ওই অভিযানের পর তৎকালীন র‍্যাব প্রধান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে তাকে অন্যায়ভাবে, সম্পূর্ণ বেআইনিভাবে এবং বিশেষ মহলের স্বার্থে গ্রেপ্তার করা হয়েছিল।

পরীমণি লেখেন, পরবর্তীতে মিথ্যা ও বানোয়াট মামলায় আমাকে গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ড, টানা ২০ দিন কারাগারে রাখা হয়েছিল। সেই সময়ের অভিজ্ঞতা আমার জীবনকে কতটা ক্ষতিগ্রস্ত ও বিপর্যস্ত করেছে, তা আল্লাহ আর আমি ছাড়া পৃথিবীর আর কারও পক্ষে পুরোপুরি বোঝা সম্ভব নয়।

এরপর সত্য প্রকাশের প্রত্যাশা ব্যক্ত করে পরীমণি বলেন, তবুও আমি বিশ্বাস করি, সত্য একদিন না একদিন প্রকাশিত হয়। সময় লাগতে পারে, কিন্তু সত্যকে চিরদিন চাপা রাখা যায় না।

স্ট্যাটাসে নিজের দীর্ঘ ভোগান্তির কথা তুলে ধরে এই অভিনেত্রী লেখেন, গ্রেপ্তারের দিন থেকে আজ পর্যন্ত আমি সেই ঘটনার একজন ভুক্তভোগী হয়েই জীবন কাটাচ্ছি। যেভাবে আমাকে অপদস্থ করা হয়েছে, আমার সম্মান, নৈতিকতা এবং চরিত্রকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, তা বাংলাদেশের ইতিহাসে এক বেদনাদায়ক অধ্যায় হয়ে থাকবে। রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ বাহিনীকে ব্যবহার করে একজন সাধারণ নারী শিল্পীর জীবনকে যেভাবে বিপর্যস্ত করা হয়েছে, আমি শুধু চাই ভবিষ্যতে আর কোনো নির্দোষ মানুষ যেন এমন অভিজ্ঞতার শিকার না হন।


তিনি আরও বলেন, এতোগুলা দিন পর আমি কোনো ক্ষোভ বা প্রতিশোধের কথা বলতে চাই না। আমি শুধু সত্য, ন্যায়বিচার এবং মানবিকতার পক্ষে কথা বলতে চাই।

রাষ্ট্রের উদ্দেশে একাধিক প্রশ্ন তুলে পরীমণি লেখেন, এবার হয়তো রাষ্ট্রীয় সেই সাজানো মামলা থেকে মাননীয় আদালত আমাকে অব্যাহতি দিবেন। কিন্তু আমার সেই দিনগুলো কি ফিরিয়ে দেওয়া সম্ভব? যে জীবন, যে সম্মান, যে মানসিক শান্তি আমি হারিয়েছি, তা কি আর কখনো ফিরে পাব? মানুষের মনে আমাকে নিয়ে যে অসত্য, বিভ্রান্তিকর ও বিতর্কিত ধারণা তৈরি করা হয়েছে, রাষ্ট্র কি তার দায় নেবে? রাষ্ট্রের কাছে আমি এই প্রশ্নগুলোর জবাব চাইলে কি দিতে পারবেন?

নিজের ভাবমূর্তি প্রসঙ্গে তিনি লেখেন, আমি কখনো চাইনি আমার পরিচয় একজন বিতর্কিত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হোক। আমি সব সময় একজন শিল্পী হিসেবে মানুষের ভালোবাসা নিয়েই বেঁচে থাকতে চেয়েছি। কিন্তু একটি ঘটনার অভিঘাত আমার জীবনকে এমনভাবে বদলে দিয়েছে, যার দ্বায়ভার আমাকে আজও বহন করতে হচ্ছে।

পরীমণি আরও লেখেন, আমি কাউকে ছোট বা অপমান করতেও চাই না। আমি শুধু চাই, ভবিষ্যতে আর কোনো নির্দোষ মানুষ যেন এ ধরনের অন্যায়ের শিকার না হন। রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা টুকু অটুট থাকুক। সেই আস্থার ভিত্তি হোক ন্যায়বিচার, আইনের শাসন এবং জবাবদিহিতামূলক।

কঠিন সময়ে পাশে থাকা মানুষদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, যারা সেই কঠিন সময়ে কোনো প্রশ্ন না করেই আমার পাশে দাঁড়িয়েছিলেন। আমার পরিবার, সহকর্মী, বন্ধু, সাংবাদিক এবং আমার অসংখ্য ভক্ত—আপনাদের প্রতি আমি আজীবন গভীরভাবে কৃতজ্ঞ। আপনাদের বিশ্বাস, ভালোবাসা এবং সমর্থনই আমাকে বারবার উঠে দাঁড়ানোর শক্তি দিয়েছে।

ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে পরীমণি লেখেন, আমি অতীতের ক্ষত বয়ে বেড়াতে চাই না। আমি মুক্ত আকাশে পরীর মতো করেই উড়তে চাই। আমি বাঁচতে ভালোবাসি আর আমার কাজ, আমার সন্তান, আমার পরিবার এবং আমার দর্শকদের ভালোবাসা নিয়েই আমি বাকি জীবন বাঁচতে চাই।

স্ট্যাটাসের শেষ অংশে তিনি লেখেন, আমি বিশ্বাস করি, সত্যকে কখনো চিরদিন চাপা রাখা যায় না। আর ন্যায়বিচারের পথে হাঁটা কখনো বৃথা যায় না। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন আরও ভালো কাজের মাধ্যমে আপনাদের ভালোবাসার প্রতিদান দিতে পারি।

প্রসঙ্গত, ২০২১ সালের ৪ আগস্ট বনানীর বাসায় অভিযান চালিয়ে পরীমণিকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলাটি বর্তমানে ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। এছাড়া ঢাকা বোট ক্লাবের ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া দুটি মামলাও বর্তমানে বিচারাধীন।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দের বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এনির সাথে সাক্ষাৎ

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

সম্মান হারানোর দায় কি নেবে রাষ্ট্র?

চার বছর আগে র‍্যাবের অভিযানে গ্রেপ্তার হওয়ার ঘটনা নিয়ে ফের মুখ খুলেছেন আল...

যুক্তরাষ্ট্রকে কঠোর সতর্কতা, সর্বাত্মক প্রতিরক্ষার ঘোষণা ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত কর...

গর্ভাবস্থার বমিভাব দূর করতে ঘরেই করুন এই সহজ যত্ন

গর্ভাবস্থার শুরুর দিকে অনেক নারীই বমি বমি ভাব বা বমির সমস্যায় ভোগেন, যা সাধার...

দেশের ১৬ অঞ্চলে বজ্রসহ ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভোগান্তির আশঙ্কা

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের অন্তত ১৬টি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০...

পানিবন্দী ১০ হাজার মানুষ, টমেটো তলিয়ে কৃষকের হাহাকার

টানা বর্ষণ আর ভারত সীমান্তবর্তী পাহাড়ি ঢলের প্রবল স্রোতে মৌলভীবাজারের কমলগঞ্...

টানা বৃষ্টিতে শ্রীপুরের বাঁধে ধস, পানিবন্দি হওয়ার শঙ্কায় ৩০ হাজার মানুষ

টানা দুই দিনের ভারী বৃষ্টিতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ব...

জাতীয় প্রেস ক্লাবের সঙ্গে থাইল্যান্ডের পাইয়াথাই হসপিটালের সমঝোতা স্মারক স্বাক্ষর

জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার ১০ জুলাই থাইল্যান্ডের পাইয়াথাই-২ ইন্টারন্যাশনাল হ...

লক্ষ্মীপুরে এ্যাকোয়া পেইন্টস এর উদ্যোগে পেইন্টার কর্মশালা

দেশের রঙে রাঙ্গাই দেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে এ্যাকোয়া পেইন্টস...

বন্যা পরিস্থিতিতে বন্যার্তদের পাশে থাকার আহ্বান;নাসের রহমান এমপির

ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার অনুরোধ; প্রশাসন ও দলীয় নেতাকর্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা