সংগৃহিত
খেলা

সমালোচনা মনোযোগী নয় ডাচ অধিনায়ক

ক্রীড়া ডেস্ক: পোল্যান্ডের বিপক্ষে জয়, বিশ্বকাপের ফাইনালিস্ট ফ্রান্সের বিপক্ষে ড্র; ফলাফল দেখে নেদারল্যান্ডসকে খারাপ বলার উপায় নেই। কিন্তু এখন পর্যন্ত নিজেদের মানের ধারেকাছেও খেলতে পারছে না দলটি। ফ্রান্স ম্যাচের পর তাদের পারফরম্যান্স নিয়ে হচ্ছে প্রচুর সমালোচনা। এসবকে অবশ্য পাত্তা দিচ্ছেন না ভার্জিল ফন ডাইক।

ডাচ অধিনায়ক বলেছেন, খেলায় উন্নতিতে পূর্ণ মনোযোগ এখন তাদের। পোলিশদের ২-১ গোলে হারিয়ে এবারের ইউরো শুরু করে নেদারল্যান্ডস। সবশেষ ম্যাচে ফ্রান্সের বিপক্ষে কোনোমতে গোলশূন্য ড্র করে দলটি। ফরাসিদের একের পর এক আক্রমণে সেদিন কোণঠাসা হয়ে পড়েছিল ডাচরা। বেশ কয়েকটি সুবর্ণ সুযোগ কাজে লাগাতে পারেননি ফ্রান্সের তারকা অঁতোয়ান গ্রিজমান।

২০১৮ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ও পরের আসরের রানার্সআপদের বিপক্ষে ড্র করতে পারাকেই সাফল্য হিসেবে দেখছেন ফন ডাইক। তবে নিজেদের পারফরম্যান্সে যে এখনও অনেক ঘাটতির জায়গা আছে সেটাও মেনে নিয়েছেন লিভারপুলের এই ডিফেন্ডার। “পোল্যান্ডের বিপক্ষে আমরা ৬০ মিনিট পর্যন্ত ভালো খেলেছি এবং অনেক সুযোগ তৈরি করেছি। তবে আমরাও চাপে ছিলাম। দল হিসেবে আরও সুশৃঙ্খল ছিলাম।” “বিশ্বকাপের রানার্সআপের বিপক্ষে গোল হজম না করা ভালো ব্যাপার। কিন্তু বল পজেশনে আমরা খুবই বাজে ছিলাম।”

ফ্রান্সের বিপক্ষে নিষ্প্রভ ডাচদের নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। এর কারণও অবশ্য জানা ফন ডাইকের। তবে এসবে কান দিচ্ছেন না তিনি। বললেন, প্রত্যাশা অনুযায়ী খেলতে আরও উন্নতি করতে হবে তাদের। আর সেটা চলমান ইউরোতেই করে দেখাতে চান তারা। “প্রত্যেকেরই নিজস্ব মতামত দেওয়ার অধিকার আছে, এটা কোনো বিষয় না। এটা (সমালোচনা) আমাকে বিচলিত করে না, এটা ফুটবলেরই অংশ। যদি এটি আমাকে বিরক্ত করে, তবে আমার জীবনটা খুব অস্বস্তিকর হবে।”

“প্রত্যাশা অনেক বেশি, আমাদের নিজেদের মধ্যেও। ভালো একটি দল আমাদের; আমি মন থেকে তা-ই মনে করি। আমরা বড় ম্যাচে সেটা দেখাতে চাই। ফ্রান্সের বিপক্ষে ম্যাচের পর খেলোয়াড় হিসেবে আমরা পরস্পরের সঙ্গে পরিষ্কারভাবে বলেছি কী কী উন্নতি করতে হবে। ফ্রান্সের বিপক্ষে আমরা যা খেলেছিলাম তার চেয়েও ভালো করতে পারি এবং অবশ্যই করব।

এই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে আমরা এখনও উন্নতি করতে পারি।” দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে আছে নেদারল্যান্ডস। অস্ট্রিয়ার বিপক্ষে মঙ্গলবারের ম্যাচে হার এড়ালেই শেষ ষোলোয় জায়গা করে নেবে দলটি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন ‘চলেন যুদ্ধে যাই’

আজ রোববার, সপ্তাহের প্রথম কার্যদিবস। অন্য কার্যদিবসের মতোই আরেকটি দিনের সূচনা...

লাফিয়ে বাড়ছে তেলের দাম

মধ্যপ্রাচ্যে বিরাজ করছে যুদ্ধ পরিস্থিতি। এই প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি...

নোয়াখালীতে কিশোর অটোচালক হত্যা: র‍্যাবের জালে ৩ ঘাতক

নোয়াখালীর চাটখিলে কিশোর অটোরিকশাচালক মো. মাসুম ওরফে বাবু (১৪) হত্যাকাণ্ডের ঘট...

লন্ডনে কমনওয়েলথ বৈঠকে যোগ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

লন্ডনে কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলি...

সরকারি দলের সংসদীয় সভা আগামী ১১ মার্চ

সংসদ নেতার সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা আগামী ১১ মার্চ (বুধবার) সকাল ১১ট...

ফ্যামিলি কার্ড উদ্বোধনের আগেই বস্তিবাসীর মোবাইলে পৌঁছে গেল টাকা

রাজধানীর কড়াইল বস্তির নিম্নআয়ের মানুষের মুখে এখন ঈদের হাসি। প্রধানমন্ত্রী তার...

‘সবচেয়ে ভয়াবহ’ বিমান হামলার রাতে কাঁপছে ইরান

ইরানের বিরুদ্ধে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলা মঙ্গলবার (১০ মার্চ) পর্য...

রাইড শেয়ারিং বাইকে দিনে ৫ লিটার তেল দেওয়ার নির্দেশ

রাইড শেয়ারিং সেবায় নিয়োজিত মোটরসাইকেলগুলোর জন্য প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার অ...

নির্বাচনী অঙ্গীকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী অঙ্গীকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বো...

হামলা না থামা পর্যন্ত তেল অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এক নতুন ও বিপজ্জনক মোড় নিয়েছে। ইরান ঘোষণা করেছে,...

লাইফস্টাইল
বিনোদন
খেলা