সংগৃহীত
বিনোদন

সঙ্গীতশিল্পী অনুপ ঘোষালের মৃত্যু

বিনোদন ডেস্ক: জনপ্রিয় সঙ্গীতশিল্পী অনুপ ঘোষাল না ফেরার দেশে পাড়ি জমালেন। গত শুক্রবার দুপুর দেড়টার দিকে ভারতের দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮।

নজরুলসঙ্গীত, শ্যামাসঙ্গীতের জন্যই তিনি মূলত সঙ্গীতাঙ্গনে সুনাম কুড়িয়েছিলেন। তবে সত্যজিৎ রায় পরিচালিত ‘গুপী গাইন বাঘা বাইন’, ‘হীরক রাজার দেশে’র মতো ছবিতে সঙ্গীত পরিবেশন করে তিনি বিপুল পরিচিতি লাভ করেন। যে গান এখনও অনুরাগীরা ভোলেননি। ছোট থেকেই সঙ্গীতের সঙ্গে তার যোগ ছিল।

তার মা লাবণ্য ঘোষাল তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন। এ ছাড়াও বাংলা, হিন্দিসহ নানা ভাষার ছবিতে সঙ্গীত পরিবেশন করেছিলেন শিল্পী। তপন সিন্‌হা পরিচালিত ‘সাগিনা মাহাতো’ চলচ্চিত্রে তার গান শ্রোতারা ভোলেননি। ‘মাসুম’ ছবির ‘তুঝসে নারাজ নেহি জিন্দেগি’ গানটি অবিস্মরণীয় করে তোলার পিছনেও তার অবদান রয়েছে। বাংলা এবং হিন্দি গানের পাশাপাশি তিনি ভোজপুরি এবং অসমিয়া ভাষায়ও গান গেয়েছেন।

২০১১ সালে সুদীর্ঘ সঙ্গীত ক্যারিয়ার শেষে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দলে যোগ দিয়ে হুগলির উত্তরপাড়া বিধানসভা থেকে প্রথমবারের মতো জয় পান। পশ্চিমবঙ্গ সরকার ২০১১ সালে অনুপ ঘোষালকে ‘নজরুল স্মৃতি পুরস্কার’ ও ২০১৩ সালে ‘সঙ্গীত মহাসম্মান’ প্রদান করেছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

জামায়াত নির্বাচয় চায়নি, নির্বাচন বানচালের চেষ্টা করেছে: এমপি রানু

জামায়াত নির্বাচয় চায়নি, নির্বাচন বানচালের চেষ্টা করেছে: এমপি রানু ন...

কুষ্টিয়ায় অস্ত্রসহ দুই ব্যক্তি আটক

কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন ঝাউদিয়া ইউনিয়নের মাঝপ...

অনলাইনে চাকরির ফাঁদ, বাড়ছে মানবপাচার

তথ্যপ্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে সঙ্গে মানবপাচার চক্রও তাদের কৌশল পাল্টেছ...

বাগেরহাটে  ১১টি চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ৩

বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চোরাই ১১টি গরু উদ্ধার কর...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা