সংগৃহিত
বিনোদন

প্রতারণা মামলায় আদালতে আত্মসমর্পণ

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী জেরিন খানের বিরুদ্ধে ভারতের শিয়ালদহ আদালত আর্থিক প্রতারণার মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। অবশেষে সোমবার শিয়ালদহ আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন এ অভিনেত্রী।

জেরিন খানকে শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন দিয়েছেন বিচারক শুভজিৎ রক্ষিত। ৩০ হাজার রুপির বন্ডে এ জামিন পেয়েছেন তিনি। সেই জামিনের শর্ত, আদালতের অনুমতি ছাড়া বিদেশে যেতে পারবেন না এ অভিনেত্রী। প্রতিটি শুনানিতে তাকে আদালতে হাজির থাকতে হবে। মামলার পরবর্তী শুনানি ২৬ ডিসেম্বর।

ছাই রঙা গেঞ্জি, কালো ট্রাউজার্স, মুখে মাস্ক পরা অবস্থায় এ দিন শুনানিকালে এজলাসের একটি বেঞ্চে বসে ছিলেন জেরিন খান। তার বিরুদ্ধে অভিযোগ, ২০১৮ সালে কালীপূজার সময়ে উত্তর কলকাতা এবং উত্তর ২৪ পরগনার ছয়টি অনুষ্ঠানে থাকার জন্য একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কাছ থেকে ১২ লাখ রুপি পারিশ্রমিক নেন জেরিন খান।

কিন্তু সেই অনুষ্ঠানগুলোয় অংশ নেননি এ নায়িকা। ওই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার মালিক বিশাল গুপ্তের অভিযোগ, জেরিনকে নিয়ে আসার গোটা ব্যবস্থাপনার পিছনে তাদের প্রায় ৪৫ লাখ রুপি খরচ হয়েছে। যদিও জেরিন আসেননি। অভিনেত্রী অগ্রিম বাবদ ১২ লাখ রুপি নিয়েছিলেন। বাকি অর্থ জেরিনের নিরাপত্তা, বিমান ভাড়া, হোটেল ভাড়া বাবদ খরচ হয়েছে। ২০১৮ সালে জেরিন ও তার সাবেক ম্যানেজারের বিরুদ্ধে নারকেলডাঙা থানায় অভিযোগ দায়ের করেন বিশাল।

এ দিন আদালত চত্বরে বিশালের আরও অভিযোগ, ‘জেরিন অনুষ্ঠানে যোগ না দেওয়ায় তার কাছ থেকে ৪৫ লাখ টাকা ফেরত চাইলে তিনি আমাকে প্রাণে মারার হুমকি দেন। আমাকে মুম্বাই ছাড়তে বাধ্য করা হয়।’ জেরিনের আইনজীবী পবন আগারওয়ালের দাবি, ‘জেরিনের বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যা।’

আদালত সূত্রে, এরই মধ্যে এ মামলায় আদালতে চার্জশিট পেশ করেছে পুলিশ। জেরিনের সাবেক ম্যানেজার আগাম জামিন পেয়েছেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ট্রাইব্যুনালে আসতে অস্বী...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা