ছবি: সংগৃহিত
বিনোদন

গোপনে বিয়ে করেছিলেন রামগোপাল-ঊর্মিলা

বিনোদন ডেস্ক

নব্বইয়ের দশকে বলিউড নির্মাতা রামগোপাল ভার্মা ও অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকরের প্রেমের গুঞ্জন নিয়ে বহু বছর পর নতুন করে আলোচনা শুরু হয়েছে। এক প্রবীণ সাংবাদিকের দাবি, প্রেমের সম্পর্কে থাকাকালীন এই জুটি গোপনে বিয়েও করেছিলেন। ইউটিউবার সিদ্ধার্থ কাননের সঙ্গে এক সাক্ষাৎকারে বলিউড সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ এই তথ্য প্রকাশ করেন।

তিনি জানান, ‘জেন্টলম্যান’ সিনেমার শুটিং সেটে দক্ষিণী মেগাস্টার চিরঞ্জীবীর কাছ থেকেই তিনি প্রথম এই খবর পান। চিরঞ্জীবী তাকে জানিয়েছিলেন, অন্ধ্র প্রদেশের একটি মন্দিরে রামগোপাল ও ঊর্মিলার বিয়ে সম্পন্ন হয়েছিল এবং প্রমাণ হিসেবে বিয়ে পড়ানো পুরোহিতের ফোন নম্বরও তাকে দিয়েছিলেন।

ভেঙ্কটেশের ভাষ্য, খবরটি প্রকাশের আগে নিশ্চিত হতে তিনি ঊর্মিলাকে ফোন করলে অভিনেত্রী কেঁদে ফেলেন এবং এমন কথা লেখার প্রতিবাদ জানান। এরপর রামগোপাল ভার্মার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। সাংবাদিকের দাবি অনুযায়ী, ঊর্মিলা আইনিভাবে বিয়ে করতে চাইলেও রামগোপাল তখন প্রস্তুত ছিলেন না, আর এই মতবিরোধ থেকেই শেষ পর্যন্ত তাদের সম্পর্কের ইতি ঘটে।

উল্লেখ্য, নব্বইয়ের দশক থেকে দুই হাজার সালের শুরু পর্যন্ত ‘রঙ্গিলা’, ‘সত্য’সহ একাধিক জনপ্রিয় সিনেমায় একসঙ্গে কাজ করেছেন এই জুটি। তাদের সম্পর্কের গুঞ্জন সে সময় ইন্ডাস্ট্রিতে ব্যাপক ছড়িয়ে পড়ে এবং এর জেরে রামগোপালের তৎকালীন স্ত্রী রত্না ভার্মার সঙ্গে তার সম্পর্কেও চিড় ধরে বলে শোনা যায়। পরবর্তীতে নিজের আত্মজীবনীতে ঊর্মিলাকে নিয়ে একটি পুরো অধ্যায় লিখে তার প্রতি নিজের মুগ্ধতার কথা অকপটে স্বীকার করেছিলেন রামগোপাল ভার্মা।

আমার বাঙলা/ তালহা

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

একসঙ্গে তিনটি স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান

চলতি ইরানি বছর শেষ হওয়ার আগেই (২১ মার্চ ২০২৭) ‘শহিদ সোলেইমানি’ স...

মিয়ামির শততম গোল ও নতুন শিরোপা জয়

এক ম্যাচেই অনন্য দুটি মাইলফলক স্পর্শ করলেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে...

লেক দূষণ রোধে বিশেষ উদ্যোগ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমণ্ডি লেকের দূষণ রো...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলায় আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

নরওয়ের সঙ্গে কারিগরি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করতে নরওয়ের সঙ্গে কারিগরি সহ...

গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব

সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা রক্ষার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে...

গুলশান-ধানমণ্ডি-বারিধারা-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী 

গুলশান-ধানমণ্ডি-বারিধারা- নিকেতন এই চার লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্...

আইসিসির আগস্ট মাসের সেরা ক্রিকেটার শ্রীলঙ্কার সোনাল দিনুশা

আইসিসির আগস্ট মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার তরুণ অলরাউন্ড...

একসঙ্গে তিনটি স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান

চলতি ইরানি বছর শেষ হওয়ার আগেই (২১ মার্চ ২০২৭) ‘শহিদ সোলেইমানি’ স...

ডেঙ্গুতে ৭ দিনে ৩৩ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা