সংগৃহিত
বিনোদন

বিয়ের পথে হাঁটছেন জাহ্নবী

বিনোদন ডেস্ক: দীর্ঘদিন প্রেমের পর বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর ও শিখর পাহাড়িয়ার সম্পর্কের ভাঙনের খবর শোনা গিয়েছিল। তবে সম্প্রতি এই যুগল আবারও একে অন্যের কাছাকাছি এসেছেন। তিরুপতির মন্দির দর্শন কিংবা মণীশ মালহোত্রার বাড়ির দীপাবলির পার্টি— সব জায়গাতেই একসঙ্গে হাজির হচ্ছেন তারা।

তবে এবার এই সম্পর্ককে আরও একধাপ এগিয়ে নিচ্ছেন তারা। সম্প্রতি জাহ্নবী ও শিখর একসঙ্গে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের বিখ্যাত উজ্জয়ন মহাকালী মন্দিরে পূজা দিয়েছেন। দু’জনকে উত্তরীয় পরিয়ে মন্দিরের পুরোহিতরা স্বাগত জানান। এরপর পাশাপাশি বসেই এই জুটি প্রার্থনা করেছেন।

মহারাষ্ট্র রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি শিখর পাহাড়িয়া ও বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের এই মন্দিরে গিয়ে একসঙ্গে পূজা দেওয়ার পরেই বিয়ের গুঞ্জন জোরালো হচ্ছে।

কারণ ঠিক একই মন্দিরে বিয়ের আগে পূজা দিয়েছিলেন আনুশকা শর্মা ও বিরাট কোহলি। এমনকি কিছু দিন আগে বিয়ে হওয়া পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডাও এই মন্দিরে পূজা দিয়েছেন। ফলে অনেকেরই ধারণা, জাহ্নবী-শিখরও সেদিকেই এগোচ্ছেন।

তবে ঠিক কবে বিয়ে করছেন জাহ্নবী এবং শিখর, এ বিষয়ে দুজনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা কিংবা প্রতিক্রিয়া আসেনি।

বলিউডে অভিষেকের আগে শিখর-জাহ্নবীর প্রেম ভেঙে গেলেও শ্রীদেবীর মৃত্যুর পরই যেন ফের কাছাকাছি আসেন তারা। একটা সময় বেশ লুকিয়ে প্রেম করলেও চলতি বছরের শুরু থেকে যেন সাহসী হয়ে উঠেছেন জাহ্নবী। একসঙ্গেই জনসম্মুখে ঘুরে বেড়াচ্ছেন তারা। অংশ নিচ্ছেন বিভিন্ন পার্টি, অনুষ্ঠানে।

পর্দায় জাহ্নবীকে সর্বশেষ দেখা গেছে ‘বাওয়াল’ সিনেমায়। এটি গত জুলাইতে মুক্তি পেয়েছিল। আর মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’, ‘দেভারা’, ‘উলাঝ’ ছবিগুলো।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা