রাজনীতি

শেখ হাসিনার বিচার বাংলার মাটিতেই হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের জন্য বাংলার মাটিতেই শেখ হাসিনার বিচার করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফেনীর সোনাগাজীতে যুবদল নেতা মোহাম্মদ মাসুদের পরিবারকে নতুন বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে বুধবার (৬ ফেব্রুয়ারি) লন্ডন থেকে দেওয়া ভার্চুয়াল বক্তব্যে তিনি একথা বলেন।

বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া গ্রামে যুবদল নেতা মোহাম্মদ মাসুদের পরিবারকে নতুন বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠান আয়োজন করে আমার বিএনপি পরিবার।

এ ছাড়াও ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে চব্বিশের ছাত্র-জনতার গণআন্দোলনের সময় শহিদ পরিবারের মাঝে আর্থিক অনুদান দেয়া হয়।

ভার্চুয়ালি বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, জুলাই হত্যাকাণ্ডের বিচার না হলে ভবিষ্যতে আরও স্বৈরাচারী সরকার তৈরি হবে।

তারেক রহমান বলেন, ‘আজ আমাদেরকে দেখতে হবে, সংস্কার–সংস্কার করে এটি কি কোনো ষড়যন্ত্র কিনা? সংস্কার–সংস্কার করে এই বিষয়টিকে যদি দীর্ঘায়িত করা হয়, তাহলে দেশের সমস্যা বাড়বে। আমাদের যে হারে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি হচ্ছে, যে হারে বেকার সমস্যা হচ্ছে, যে হারে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে, যে হারে আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ছে যদি এই সবকিছুকে জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে হয়, যদি দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে লাগাম টেনে ধরতে হয়, তাহলে অবশ্যই জনগণের সেই সরকারকে প্রতিষ্ঠিত করতে হবে।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর ১২টা...

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢ...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা

রাজধানীর উত্তরা এলাকায় আড়ংয়ের একটি শোরুমে কাপড় কিনতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখ...

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা