মৌলভীবাজার প্রতিনিধি
সারাদেশ

শাহীনা রব স্মৃতি পদক পেয়েছেন কবি আবদুল হাই ইদ্রিছী

মৌলভীবাজার প্রতিনিধি

সাহিত্যে বিশেষ অবদানের জন্য শাহীনা রব স্মৃতি পদক ২০২৪ পেয়েছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সাহিত্যিক কবি আবদুল হাই ইদ্রিছী।

শনিবার (৩ মে) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের (তোপখানা রোড, ঢাকা) কনফারেন্স হলে দেশগ্রাম মিডিয়া সেন্টার ঢাকা কতৃক তাকে এ পদক প্রদান করা হয়।

দেশগ্রাম মিডিয়া সেন্টারের চেয়ারম্যান কবি মোস্তফা কামাল মাহদী এর সভাপতিত্বে ও টিমুনী খান নিরো'র সঞ্চালনায় পদক প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি) এর সদস্য সচিব আনিসুর রহমান দেওয়ান, বিশিষ্ট কবি ও গবেষক নাসির হেলাল, জিয়া সংসদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি ও গবেষক সৈয়দ নাজমুল আহসান প্রমুখ।

উল্লেখ্য, আবদুল হাই ইদ্রিছী একাধারে কবি, ছড়াকার, প্রাবন্ধিক, সাংবাদিক, সম্পাদক, প্রকাশক ও সংগঠক। তিনি ২০০১ সালে সাহিত্য চর্চা শুরু করেন। এরপর থেকে নিয়মিত লিখে চলছেন দেশের বিভিন্ন জাতীয় দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক পত্র-পত্রিকায়। বর্তমানে সুকৃতির নানা শাখায় তার নিরন্তর বিচরণ। সাহিত্য সাধনার পাশাপাশি সাংবাদিকতার মতো মহান পেশায় নিয়োজিত রয়েছেন তিনি। সম্পাদনা করছেন মাসিক শব্দচর সাহিত্য পত্রিকা। তাঁর লেখা ছড়াগ্রন্থ "স্বপ্নের পলেস্তারা" ও প্রবন্ধগ্রন্থ "রাসুল (সা.) আমার ভালোবাসা" পাঠক মহলে ব্যাপক সাড়া জাগিয়েছে।

কর্মের স্বীকৃতিস্বরুপ পেয়েছেন- বিজ্ঞানী আচার্য স্যার জগদীস চন্দ্র বসু স্মৃতি সম্মাননা-২০১৫, কাব্যকথা সাহিত্য সম্মাননা-২০১৫, বাংলাদেশ মিডিয়া ইনস্টিটিউট সম্মাননা-২০১৬, শিরোনাম গুণিজন সংবর্ধনা ২০১৬, কিশোরকন্ঠ ফাউন্ডেশন কতৃক “তরুণ লেখক সংবর্ধনা-২০১৫” শব্দকলা ছড়া সাহিত্য পদক-২০১৯, টইটই সাহিত্য পদক ২০২৫ সহ বেশ কিছু পুরস্কার ও সম্মাননা।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহত ৭২

জিম্বাবুয়ের লেক কারিবায় যাত্রীবাহী ফেরি ডুবে নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়...

হরমুজ নিয়ে ট্রাম্পের দাবিতে ইরানের জবাব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইর...

রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন বৈধ

১১ দলীয় জোট সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘো...

১২ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় কম্পন ৬.৯

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পের ১২ ঘণ্টা পর ফের ৬.৯ মাত্রার কম্পন...

ঐতিহাসিক জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের ঐতিহাসিক সাফল্যে...

নুসরাতের সুরে আজও মুগ্ধ শ্রোতারা

সময় বদলায়, বদলে যায় সংগীতের ধারা ও শ্রোতাদের রুচিও। তবে কিছু শিল্পীর কণ্ঠ ও স...

ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে স্ত্রীর আপত্তি জানালেন যশ

আসন্ন সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’...

মনোহরদীতে জাতীয় মৎস্য সপ্তাহের বর্ণাঢ্য আয়োজন

রূপালি মাছে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে...

বক্স অফিসে ইমরান হাশমির নতুন ইতিহাস

বক্স অফিসে দুর্দান্ত সাড়া ফেলেছে বলিউড অভিনেতা ইমরান হাশমির নতুন সিনেমা &lsqu...

বিহারে মন্দিরে পদদলিত হয়ে ৭ জন নিহত

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে মন্দিরে পদদলিত হয়ে অন্তত সাত জন পুণ্যার্থী ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা