জাতীয়

ল্যাভরভ-মোমেন দ্বিপক্ষীয় বৈঠক চলছে 

নিজস্ব প্রতিবেদক: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে হোটেলে পৌঁছান সের্গেই ল্যাভরভ।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, এ বৈঠকে গুরুত্ব পাবে জ্বালানি, বিনিয়োগ ও দ্বিপাক্ষিক সহযোগিতা। এরই মধ্যে সন্ধ্যা ৬টায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় পৌঁছান। তাকে বহন করা বিমানটি রাজধানীর হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। পরে তারা বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে ফটোসেশনে অংশগ্রহণ করেন।

প্রথমবারের ঝটিকা সফরে ঢাকায় এসেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ। বন্ধু দু'দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে গুরুত্ব পেতে যাচ্ছে পরমাণু বিদ্যুৎকেন্দ্রের কাজের তাগাদা এবং জ্বালানির কাঁচামাল দ্রুত আসার বিষয়টিও।

এসময় দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ প্রাধান্য পাবে। এর পাশাপাশি বর্তমান বৈশ্বয়িক সংকটে নিষেধাজ্ঞা-পাল্টা নিষেধাজ্ঞার ফলে সৃষ্ট সমস্যার সমাধান খোঁজার বিষয়েও আলোচনা হবে দুই দেশের মধ্যে। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের দ্রুত ও শান্তিপূর্ণ নিষ্পত্তির জন্য আহ্বান জানাবে বাংলাদেশ।

আগামীকাল (শুক্রবার ৮ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সের্গেই ল্যাভরভ। পরে ধানমণ্ডির ৩২ নাম্বারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন তিনি। দুপুরে ভারতে জি-২০ সম্মেলনে অংশ নিতে দিল্লির উদ্দেশে ঢাকা ছেড়ে যাবেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে, দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী মোমেন জানান, দ্বিপাক্ষিক আলোচনায় প্রাধান্য পাবে বিশ্বশান্তি, বিনিয়োগ ও তথ্যপ্রযুক্তি।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা