ছবি: নীলফামারী প্রতিনিধি
সারাদেশ

র‌্যাবের ক্রস ফায়ারে নিহত যুবদল নেতার পরিবারকে ঈদ উপহার দিলেন তারেক রহমান

নীলফামারী প্রতিনিধি

র‌্যাবের ক্রস ফায়ারে নিহত নীলফামারীর যুবদল নেতা গোলাম রব্বানীর পরিবারকে ঈদ উপহার পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (২৬ মার্চ) দুপুরে জেলা সদরের লক্ষ্মীচাপ ইউনিয়নে রব্বানীর বাড়িতে গিয়ে স্ত্রী শাহনাজ বেগম ও মেয়ে রওনক জাহান রিক্তার হাতে এসব উপহার সামগ্রী বিতরণ করেন জেলা যুবদল ও বিএনপি নেতারা।

জেলা যুবদলের সভাপতি সাইফুল্লাহ রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তফা হক প্রধান বাচ্চু, মীর সেলিম ফারুক ও সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান কোকো এ সময় উপস্থিত ছিলেন।

জেলা যুবদলের সভাপতি সাইফুল্লাহ রুবেল জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ্য থেকে অর্থ সহায়তা ও উপহার এবং ঈদ কার্ড দেয়া হয় গোলাম রব্বানীর পরিবারের কাছে। ২০১৪ সালে আওয়ামী সরকারের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নুরের গাড়ি বহরে হামলার ঘটনাকে কেন্দ্র করে র‌্যাব গোলাম রব্বানীকে তুলে নিয়ে ক্রস ফায়ারে হত্যা করে।

অন্যান্যের মধ্যে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, সদর উপজেলার সদস্য সচিব রাশেদ উদ দৌলা প্রমুখ উপস্থিত ছিলেন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চাবিকাঠি বলে মন্ত...

শিক্ষাঙ্গনে রাজনীতি নয়, চাই মুক্তবুদ্ধির চর্চা

শিক্ষককে হতে হয় জ্ঞানের বাহক, বিবেক জাগ্রত করার সহযাত্রী এবং মানুষ গড়ার কারিগ...

এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই

ভূরাজনৈতিক উত্তেজনার কারণে এশিয়া কাপের ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্তের ব্যাখ্...

রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় অবৈধ অটোরি...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান অভিযান

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শনিবার রাত থেকে র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা