সংগৃহীত ছবি
জাতীয়

রোহিঙ্গাদের সহায়তা দেবে দ‌ক্ষিণ কোরিয়া

নিজস্ব প্রতিবেদক : রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা হিসেবে ১০ মিলিয়ন মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে দ‌ক্ষিণ কোরিয়া।

মঙ্গলবার (২০ আগস্ট) ঢাকার দ‌ক্ষিণ কোরিয়া দূতাবাস এ তথ্য জানায়।

দূতাবাস জানিয়েছে, বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থা ইউএনএইচসিআর, আইওএম, ডব্লিউএফপি এবং ইউএনএফপিএর মাধ্যমে চলতি বছর এই মানবিক সহায়তা দেওয়া হবে। ২০১৭ সাল থেকে রোহিঙ্গাদের জন্য কোরিয়া প্রজাতন্ত্র বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতা অব্যাহত রেখেছে। সে অনুযায়ী বছরে ৩ থেকে ৫ মিলিয়ন মার্কিন ডলার প্রদান অব্যাহত রেখেছে। এই বছরের তহবিল আগের বছরের তহবিলের তুলনায় তিনগুণ বেশি। বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা হিসেবে এটিই সবচেয়ে বড়।

কোরিয়া প্রজাতন্ত্র আশা করে, কোরিয়া প্রজাতন্ত্রের অর্থায়ন যৌথ সাড়াদান পরিকল্পনা-জেআরপি, ২০২৪ বাস্তবায়ন এবং বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তায় অবদান রাখবে।

আমার বাংলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা