সংগৃহিত
আন্তর্জাতিক

রক্তাক্ত ফিলিস্তিনিকে গাড়ির সাথে বেঁধে নিলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: এক আহত ফিলিস্তিনিকে রক্তাক্ত অবস্থায় গাড়ির সঙ্গে বেঁধে নিয়ে গেছে ইসরায়েল। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, পশ্চিম তীরের জেনিন শহরে একটি অভিযানের সময় আহত ফিলিস্তিনিকে গাড়ির সামনে বেঁধে নিয়ে যাওয়ার ঘটনায় প্রোটোকল লঙ্ঘন করেছে তাদের সেনা সদস্যরা। খবর বিবিসির।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ওই ঘটনা নিশ্চিত করেছে। তারা ওই ঘটনার ভিডিও ধারণ করেছে এবং তা সামাজিক মাধ্যমে শেয়ার করা হয়েছে। আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, অভিযানের সময় ওই ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে আহত হন। তাকে সন্দেহভাজন বলে উল্লেখ করা হয়েছে।

আহত ওই ফিলিস্তিনির পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা তাকে হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স খুঁজছিলেন। কিন্তু ইসরায়েলি সেনারা তাকে গাড়ির সঙ্গে বেঁধে নিয়ে গেছে। সেনাবাহিনী তাকে ধরে তাদের জিপের বনেটের ওপর বেঁধে সে অবস্থায়ই গাড়ি চালিয়ে চলে যায়।

পরবর্তীতে ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য রেড ক্রিসেন্টের কাছে হস্তান্তর করা হয়। আইডিএফ বলছে, তারা এই ঘটনার তদন্ত করবে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই ব্যক্তির নাম মুজাহিদ আজমি। তিনি একজন স্থানীয় বাসিন্দা।

আইডিএফ এক বিবৃতিতে বলেছে, আজ সকালে (শনিবার) ওয়াদি বুরকিন এলাকায় সন্দেহভাজনদের ধরতে সন্ত্রাসবিরোধী অভিযানের সময় সন্ত্রাসীরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। সেনা সদস্যরা এর পাল্টা জবাবে গুলি চালায়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সেনাবাহিনীর নিয়ম-নীতি ভঙ্গ করে সন্দেহভাজন ব্যক্তিকে গাড়ির ওপর বেঁধে রাখা হয়েছে। এই ঘটনার ভিডিওতে যা দেখা গেছে তা আইডিএফের মূল্যবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। ঘটনার তদন্ত করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা