ছবি: সংগৃহীত
রাজনীতি

মিরপুরে দুটি ককটেলসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ

আমার বাঙলা ডেস্ক

রাজধানীর মিরপুর-১৪ নম্বর সেকশন থেকে আজ বৃহস্পতিবার দুটি ককটেলসহ এক যুবককে আটক করেছে পুলিশ। তাঁর নাম নাঈম (২২)। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী বলে পুলিশ জানিয়েছে।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর-১৪ নম্বর থেকে নাঈমকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে দুটি ককটেল জব্দ করা হয়।

পুলিশ কর্মকর্তা মামুন বলেন, নাঈম আওয়ামী লীগের কর্মী। তিনি নাশকতা ঘটাতে ককটেল বহন করছিলেন। তাঁকে থানা হেফাজতে রাখা হয়েছে।

আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে গত তিন দিনে সারা দেশে অন্তত ১৭টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ১৬টি ঘটনা ঘটেছে ঢাকা ও আশপাশের এলাকায় (সাভার ও গাজীপুর)। বাসে আগুনের ঘটনায় ময়মনসিংহের ফুলবাড়িয়ায় একজনের মৃত্যুও হয়েছে। গতকাল রাতে ও আজ সকালেও বেশ কয়েকটি বাসে আগুন দেওয়া হয়েছে। বাসে আগুন দেওয়ার পাশাপাশি বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। গত তিন দিনে ঢাকায় অন্তত ২২টি জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।


আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা