সংগৃহীত
রাজনীতি

মানুষ ভোট দিতে যাবে না

নিজস্ব প্রতিবেদক: আমরা জানি মানুষ এই নির্বাচনে ভোট দিতে যাবে না উল্লেখ করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, কিন্তু ওরা (আওয়ামী লীগ) সন্ধ্যার পরে নাটকের মতো সেন্টার তৈরি করে বলবে আমরা জিতেছি।

শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিত শ্রমিক পরিষদ (এসএসপি) আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ তিনি এ কথা বলেন।

শ্রমিক হত্যার বিচার ও ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসা ও ক্ষতিপূরণ, কর্মচ্যুতদের পুনর্বহাল, গ্রেপ্তারকৃতদের মুক্তি, গার্মেন্টস শিল্প ঘোষিত মজুরি প্রস্তাব প্রত্যাহার এবং ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা পুনর্নির্ধারণের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

মান্না এসময় বলেন, ‘চারদিক থাকে শোনা যাচ্ছে গার্মেন্টস সেক্টরের ওপর নিষেধাজ্ঞা আসবে ও বাণিজ্যের ওপর নিষেধাজ্ঞা আসবে। কিন্তু সে কথা তারা (সরকার) ভাবছে না। তারা বলছে সব কিছু আমরা দেখব, পরে কী হয়। আমি আপনাদের (শ্রমিকদের) অনুরোধ করব যে, আপনারা আপনাদের ন্যায্য সংগ্রামের সঙ্গে ভোটাধিকারের যে সংগ্রাম চলছে সে লড়াই অব্যাহত রাখুন। শেষ পর্যন্ত আমরাই জিতব।’

তিনি বলেন, ‘গত ২৮ অক্টোবর একজন পুলিশ সদস্য মারা গেছেন, এর জন্য আমরা দুঃখিত। পুলিশরা আমাদের ওপর লাঠির বাড়িও দেয়। জানি, নিম্নবিত্ত-মধ্যবিত্তদের চাকরি রক্ষার জন্য এগুলো করতে হয়। কিন্তু একই দিনে এবং তার আগে এই দেশে শ্রমিকরা আন্দোলন করতে গিয়ে চারজন মারা গেল। ওই চারজনের কথা কেউ বলে না। সরকার টিভিতে লাগাতারভাবে একটা (২৮ অক্টোবর বিএনপির সমাবেশ) ঘটনা বলে। কিন্তু যে শ্রমিক যারা ন্যায্য অধিকারের জন্য লড়াই করেছে তাদের কথা তারা বলছে না। বরং বলছে আন্দোলন যদি করো, শেষ পর্যন্ত আমও যাবে ছালাও যাবে। তারা হুমকি দিয়ে আন্দোলন বন্ধ করতে চায়।’

জাতীয় নির্বাচন প্রসঙ্গে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘যেসব আমলা দুইদিন আগে চাকরি ছেড়েছে, আজকে তাদের তারা নমিনেশন নিচ্ছে। প্রধানমন্ত্রীও তার অফিসে বসে তার দলের লোকজনদের নমিনেশনের পেপারে সিগনেচার করছেন। প্রধানমন্ত্রীর অফিস কী রাজনৈতিক অফিস?’

গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ‘মুক্তিযুদ্ধ, গণঅভ্যুত্থান ও বাংলাদেশ তৈরি হওয়ার জন্য প্রত্যেকটি লড়াইয়ে শ্রমিকরা বুকের তাজা রক্ত দিয়েছে। কিন্তু ফলাফল হয়েছে শূন্য। শ্রমিকদের জীবনমান রক্ষা এবং তাদের ন্যায্য মজুরির জন্য যে বিধি-বিধান ও আইনি কাঠামো তৈরি করার দরকার ছিল সেটি করা হয়নি। আর আজ একটা ফ্যাসিস্ট সরকার জনগণের ভোট ছাড়া দুইবার ক্ষমতা দখল করে আছে। তারা ক্ষমতা চতুর্থ দফা নবায়নের জন্য একটা নীল নকশার নির্বাচনের পথে হাঁটছে।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বিএনপির ইশতেহারে ঘোষিত অঙ্গীকার &lsqu...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা