সংগৃহিত
বিনোদন

ভোটার লিস্টে নাম নেই স্বস্তিকার!

বিনোদন ডেস্ক: ভারতে লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। গণতন্ত্রের এ মহাউৎসবে অংশ নিয়েছে পুরো ভারতবাসী। সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ তারকারাও তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

কিন্তু টালিউড তারকা স্বস্তিকা মুখার্জী ভোট দিতে পারলেন না। ভোটার লিস্টে নাম নেই, সেই কারণেই ভোট দিতে পারলেন না বলে অভিযোগ অভিনেত্রীর। তিনি বিষয়টি নিয়ে বেশ বিরক্ত। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন এ অভিনেত্রী।

স্বস্তিকার পাশাপাশি তার বোন অজোপাও ভোট দিতে পারেননি। বোনের সঙ্গেই ভিডিওটি রেকর্ড করেছেন অভিনেত্রী। বিষয়টিকে অত্যন্ত হতাশাজনক বলে ব্যাখ্যা করেন তিনি।

এ প্রসঙ্গে স্বস্তিকা বলেন, ‘খুবই অসহ্য লাগছে। কারণ আমি আর আমার বোন দুজনই ভোট দিতে গেলাম। গলফ গার্ডেন এলাকার রাজেন্দ্র প্রসাদ কলোনি গার্লস স্কুলে ভোট হয়। এর আগেও ভোট দিতে গিয়েছি। ভোট দিয়েছি। এখন গিয়ে শুনলাম আমাদের নাকি লিস্টে নাম নেই। আমার বোনের ভোটার কার্ড আছে। আমারটা হারিয়ে গেছে। কিন্তু ওর ভোটার কার্ড আছে, তারপরও লিস্ট থেকে ওর নাম কীভাবে উড়ে গেছে আমি জানি না’।

২০১৫ সালে স্বস্তিকার মা মারা যান। এর পাঁচ বছর পর তার বাবা সন্তু মুখোপাধ্যায়কে হারান অভিনেত্রী। এদিকে ভোটার লিস্টে তাদের নাম রয়েছে বলেই জানান তিনি। স্বস্তিকার ভাষ্য, ‘আমার মা ২০১৫ সালে মারা গিয়েছেন। আমার বাবা ২০২০ সালে মারা গিয়েছেন। ওনাদের নাম আছে। আমাদের বিল্ডিংয়ের যতো সিনিয়র সিটিজেনরা আছেন, তার মধ্যে এমন অনেকেই আছেন যারা এতটাই অসুস্থ যে স্ট্রেচারে করে এসেও ভোট দিতে পারবেন না। অনেকে বিল্ডিং ছেড়ে চলে গিয়েছেন অন্য শহরে। তাদের সবার নাম আছে। কিন্তু আমাদের নাম নেই।’

স্বস্তিকা জানান, তার বিল্ডিংয়ের আরও একাধিক বাসিন্দার নাম লিস্টে নেই। নাম লিস্টে না থাকলে ভোট দেওয়া যাবে না, একথা জানেন স্বস্তিকা। তার আক্ষেপ, মানুষ হিসেবে, এ দেশের নাগরিক হিসেবে নিজের সবচেয়ে বড় অধিকার তিনি খোয়ালেন।

ভোটাধিকার প্রয়োগ করতে পারলেন না। ‘আমি ডেফিনেটলি এরপরে চেষ্টা করব যাতে আমার লিস্টে নামটা ওঠে। বাদ গেল কীভাবে সেটাই তো বুঝতে পারছি না। খুবই রাগ হচ্ছে, আর খুবই বিরক্ত লাগছে’- বলেন তিনি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাস্পিয়ান সাগরে নৌমহড়ায় ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯

কাস্পিয়ান সাগর উপকূলে নৌবাহিনীর সামরিক মহড়া চলাকালে প্রবল স্রোতে ভেসে গিয়ে...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে...

‘গঙ্গা পানিবণ্টনে নতুন চুক্তির দাবি বাংলাদেশের’

গঙ্গার পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে বিদ্যমান চুক...

আসিয়ান কাপে বাংলাদেশের লক্ষ্য ৩-৪ পয়েন্ট: জামাল

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করতে যা...

জামায়াতের ইন্ধনে আ’লীগ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

আওয়ামী লীগ ইস্যুতে জামায়াতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রা...

দেশে ৮ অঞ্চলে ঝড়ের শঙ্কা

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমক...

নেতানিয়াহুর সফরের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর...

আজকের নামাজের সময়সূচি (২৫ সেপ্টেম্বর)

ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে নামাজ অন্যতম। প্রত্যেক মুসলমানের জন্য ওয়াক্ত মত...

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

জাতিসংঘে বিশ্বশান্তি ও টেকসই উন্নয়নে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বিশ্বশান্তি রক্ষা, জলবায়ু ন্যায়বিচার (ক্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা