সংগৃহিত
বিনোদন

ফারিয়া করলে ‘লীলাখেলা’ আমরা করলে অশ্লীল

বিনোদন ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ঢাকাই সিনেমার বর্তমান সময়ের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া বেশ সরব। প্রায়ই বিভিন্ন ছবি আপলোড করে আলোচিত হন। এসব ছবিতে তাকে অধিকাংশ সময় স্বল্পবসনে দেখা যায়। ভক্ত-অনুরাগী ও সমালোচকদের নজর কাড়ে তার আবেদনময়ী ছবি।

সম্প্রতি নুসরাত ফারিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করেছেন। সেখানে বেশ খোলামেলা লুকে তাকে দেখা গেছে। বিচে তোলা ছবিটি ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে ফারিয়া লিখেছেন: ‘বিটিং দ্যা হিট’। বোঝাই যাচ্ছে, গরমের তীব্রতাকে ঘায়েল করতেই এমন পোশাকে হাজির হয়েছেন ফারিয়া।

এদিকে ফারিয়ার বিকিনি লুকের ছবি ফেসবুকে শেয়ার করে নায়িকা পলি লিখেছেন: ‘নুসরাত ফারিয়া, তোমাকে দেখতে সুপার লাগছে।’

পলির সেই পোস্টে চিত্রনায়িকা ময়ূরীকে মন্তব্য করতে দেখা গেছে। ফারিয়ার খোলামেলা ছবির সমালোচনায় এই নায়িকা বলেছেন, নুসরাত ফারিয়া করলে ‘লীলাখেলা’ আমরা করলে অশ্লীল।

ময়ূরীর সেই মন্তব্যের জবাবে নায়িকা পলি বলেছেন, ‘এইবার বুঝলা দোস্ত, কেনো পোস্ট করলাম।’

ঢাকাই সিনেমার অশ্লীল যুগের নায়িকা বলে অভিযোগ করা হয় ময়ূরী ও পলিকে। বেশ কিছু সিনেমায় তাদের অভিনয় নিয়ে দর্শকমহলের আপত্তি রয়েছে। যদিও নিজেদের ‘অশ্লীল যুগের নায়িকা’ তকমায় তারাও খুশি হন। জোর আপত্তি রয়েছে তাদের।

অনেকেই মনে করছেন, সেই আপত্তি থেকেই নুসরাত ফারিয়ার খোলামেলা ছবি নিয়ে ‘খোঁচা’ দিলেন দুজন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা