ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করল যুক্তরাষ্ট্র

আমার বাঙলা ডেস্ক

ভেনেজুয়েলার তেল সম্পদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর আনুষ্ঠানিকভাবে তা আন্তর্জাতিক বাজারে বিক্রি শুরু করেছে মার্কিন প্রশাসন। দক্ষিণ আমেরিকার এই দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক আটকের পর এই প্রক্রিয়া শুরু হলো। ইতোমধ্যে ৫০ কোটি ডলার সমমূল্যের জ্বালানি তেল বিক্রি সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মার্কিন প্রশাসনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে।

এর আগে গত ৪ জানুয়ারি কারাকাসে এক ঝটিকা সেনা অভিযান চালিয়ে মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিউইয়র্কের ফেডারেল কারাগারে বন্দি করে রাখা হয়েছে, যেখানে তাঁদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক সরবরাহের অভিযোগে বিচারের প্রস্তুতি চলছে।

ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার তেল খাতকে মার্কিন নিয়ন্ত্রণে রেখে বিশ্ববাজারে জ্বালানির যোগান নিশ্চিত করতে চাইছে। তবে এই বিশাল তেল ভাণ্ডার ব্যবহারের ক্ষেত্রে আইনি ও বাণিজ্যিক জটিলতাগুলো এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

গত শুক্রবার হোয়াইট হাউসে মার্কিন শীর্ষ তেল কোম্পানিগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গে এক বৈঠক করেন ট্রাম্প। সেখানে তিনি ভেনেজুয়েলার তেল খাতে অন্তত ১০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ আসার জোরালো প্রত্যাশা ব্যক্ত করেন। তবে মার্কিন কোম্পানিগুলো এখনই এই খাতে বিনিয়োগ করতে আগ্রহী নয় বলে সাফ জানিয়ে দিয়েছে।

অ্যাক্সন মোবিলের শীর্ষ নির্বাহী ড্যারেন উডস সাংবাদিকদের বলেন, ‘বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে ভেনেজুয়েলার তেল খাতে বিনিয়োগ সম্ভব নয়। এটি বর্তমানে বিনিময়ের অযোগ্য কারণ সেখানে প্রয়োজনীয় আইনি ও বাণিজ্যিক কাঠামো এখনো তৈরি হয়নি।’ বিনিয়োগের বিপরীতে কী সুফল আসবে, তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বড় কোনো কোম্পানি সেখানে ঝুঁকি নিতে চাইছে না।

১৯৭০-এর দশকে প্রতিদিন সাড়ে ৩ মিলিয়ন বা ৩৫ লাখ ব্যারেল পর্যন্ত তেল উত্তোলন করত দেশটি। কিন্তু সময়ের সঙ্গে সেই উৎপাদন নাটকীয়ভাবে কমে গেছে। দেশটির দৈনিক উৎপাদন কমতে কমতে ২০২০ সালে মাত্র পাঁচ লাখ ব্যারেলে এসে ঠেকে।

এরপর কিছুটা ঘুরে দাঁড়ালেও বর্তমানে ভেনেজুয়েলার দৈনিক তেল উৎপাদন ১০ লাখ ব্যারেলের সামান্য বেশি। এর বড় অংশই দেশটির নিজস্ব চাহিদা মেটাতে ব্যবহৃত হয়। ফলে রপ্তানির পরিমাণ দাঁড়ায় বৈশ্বিক বাজারের ১ শতাংশের কম, যে বাজারের আকার এখন দৈনিক ১০ কোটি ব্যারেলের বেশি।

ভেনেজুয়েলার তেল অত্যন্ত ভারী ও ঘন হওয়ায় এটি উত্তোলনের জন্য বিশেষ প্রযুক্তির প্রয়োজন হয়। তবে এই তেল পরিশোধনের মাধ্যমে উন্নত মানের ডিজেল, অ্যাসফল্ট ও কলকারখানার জ্বালানি তৈরি করা সম্ভব, যা আন্তর্জাতিক বাজারে অত্যন্ত চাহিদাসম্পন্ন।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা