সংগৃহিত
লাইফস্টাইল

বৃষ্টিতে ভিজে গেলে দ্রুত করণীয়

লাইফস্টাইল ডেস্ক: ঘূর্ণিঝড় ‘রিমেল’র প্রভাবে দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হয়েছে। তবে কর্মব্যস্ততার খাতিরে অনেকেই ঘরে বসে থাকতে পারছেন না এই বৃষ্টির দিনেও। এ সময় কাজে বের হয়ে বৃষ্টিতে ভিজলে হতে পারে রোগব্যাধি।

তাই বৃষ্টিতে ভেজার আগে দুবার ভাবুন। আর যদি বৃষ্টিতে ভিজতেই হয় তাহলে শারীরিক সুস্থতা নিশ্চিত করতে এ সময় বৃষ্টিতে ভিজলে দ্রুত কয়েকটি কাজ করুন। জেনে নিন করণীয়-

১) পা ধুয়ে নিন:

যত দ্রুত সম্ভব বৃষ্টিতে ভেজার পর পা ধুয়ে নিন। কারণ বৃষ্টির পানির সঙ্গে মিশে থাকা রাস্তার সব নোংরা জীবাণু পায়ে লেগে সংক্রমণ ঘটতে পারে। সবচেয়ে ভালো হয় বৃষ্টিতে ভেজার পর হালকা গরম পানিতে পা ভিজিয়ে লবণ দিয়ে স্ক্রাব করে নিলে।

২) গরম পানিতে গোসল:

বৃষ্টিতে ভেজার পর যতটা দ্রুত সম্ভব গরম পানি দিয়ে গোসল করুন। তাহলে জীবাণু ও সংক্রমণ থেকে মুক্তি মিলবে। একই সঙ্গে শরীরে ঠান্ডা অনুভূত হবে না।

৩) আলাদা পোশাক রাখুন:

বৃষ্টিতে যদি বাইরে বের হতেই হয়, তাহলে সঙ্গে আলাদা পোশাক রাখুন। এতে করে ভেজা কাপড় দ্রুত বদলে নিতে পারবেন। ভেজা কাপড় দীর্ঘক্ষণ পড়ে থাকলে ফ্লু সংক্রমণ ঘটতে পারে।

একই সঙ্গে নিউমোনিয়া হওয়ার ঝুঁকিও বেড়ে যায়। আপনার মোজা এবং অন্তর্বাসও খুলে ফেলুন দ্রুত। এরপর পরিষ্কার পোশাক পরুন।

৪) দ্রুত চুল শুকিয়ে নিন:

বৃষ্টিতে চুল ভিজলে অনেকেরই মাথাব্যথা হয়। এক্ষেত্রে দ্রুত ব্লো ড্রায়ার ব্যবহার করে চুল শুকিয়ে নিন। এ সময় চুল ভেজা রাখলে ঠান্ডা-কাশি হওয়ার সংক্রমণ বাড়তে পারে।

৫) ময়েশ্চারাইজার ব্যবহার করুন:

বৃষ্টিতে ভিজলে ত্বক খুব শুষ্ক হয়ে যায়। আর শুষ্ক ত্বকে চুলকানি হতে পারে। তাই বডি অয়েল বা ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

৬) মসলা চা পান করুন:

শরীর গরম রাখতে বৃষ্টিতে ভেজার পর এক কাপ মসলা চা পা করুন। এছাড়া গরম স্যুপও খেতে পারেন। তাহলে অনেকটাই আরাম বোধ করবেন। সূত্র: বোল্ডস্কাই

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা