খেলা

বিসিবির সভা আগামীকাল, যা থাকছে আলোচনায়

ক্রীড়া প্রতিবেদক

গেল মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আমিনুল ইসলাম বুলবুল। দায়িত্ব গ্রহণের পরই ইতোমধ্যে চলতি মাসে দুটি বোর্ড সভা করেছেন টেস্টে বাংলাদেশের এই প্রথম সেঞ্চুরিয়ান। বুলবুল নেতৃত্বাধীন বিসিবি এবার আরও একটি বোর্ড সভা করতে যাচ্ছে। আগামীকাল (সোমবার) বিকাল ৩টায় মিরপুরের বিসিবি ভবনে অনুষ্ঠিত হবে এই সভা।

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির সিনিয়র একজন পরিচালক। এবারের বোর্ড সভা থেকেও আসতে পারে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বিশেষ করে বিপিএল আয়োজনের সময় নির্ধারণ নিয়ে বিস্তারিত সিদ্ধান্ত হতে পারে কাল। এ ছাড়া প্রতিটি বিভাগের উত্থাপিত সিদ্ধান্তও আসতে পারে।

সম্প্রতি শ্রীলঙ্কার কাছে টেস্ট সিরিজ হারের পর অধিনায়কত্ব থেকে পদত্যাগ করেন নাজমুল হোসেন শান্ত। নতুন টেস্ট অধিনায়ক নির্বাচনের বিষয়েও এই সভায় প্রাথমিক আলোচনা হতে পারে। এইচপিসহ গেম ডেভলপমেন্ট বিভাগের অধীনে ক্রিকেটারদের ট্যুর প্রোগ্রামসহ পরবর্তী ম্যাচ আয়োজনের বিষয়েও আলোচনা করতে পারেন বিসিবি পরিচালকরা।

এর আগে বিসিবির সর্বশেষ সভা অনুযায়ী গত ২৬ জুন অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির রজতজয়ন্তী অনুষ্ঠান। যার অংশ হিসেবে প্রায় সপ্তাহখানেক সময় ধরে দেশজুড়ে সিক্স–এ–সাইড টুর্নামেন্টের পাশাপাশি পেসার ও স্পিনার হান্টের আয়োজন করে বিসিবি। এরপর ২৬ জুন মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামের মিডিয়া প্লাজার সামনে ২৫ বছর পূর্ণ হওয়ার দিন ক্রিকেটারদের পুনর্মিলনী হয়েছে। যদিও সেখানে টেস্ট মর্যাদা প্রাপ্তিতে অবদান রাখা বিসিবির সাবেক দায়িত্বরতদের দাওয়াত না দেওয়ার মতো সমালোচিত ঘটনা ঘটে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

আশুলিয়ায় ভবন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

সাভারের আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা