সংগৃহীত
টেকলাইফ

বিরল উল্কাপিণ্ডের রহস্যের সন্ধানে মরিয়া বিজ্ঞানীরা

আমার বাঙলা ডেস্ক

সূর্যকে ঘিরে থাকা চাঁদ আর বিভিন্ন গ্রহ প্রায় ৪৬০ কোটি বছর আগে একটি প্রোটো-প্ল্যানেটারি ডিস্ক থেকে বিভিন্ন রূপান্তরের মাধ্যমে গঠিত হয়েছে। সেই সময়কার কোনো মহাজাগতিক বস্তু বর্তমানে আর টিকে নেই। কিন্তু একটি উল্কাপিণ্ড সেই সময়কার কথা বিজ্ঞানীদের মনে করিয়ে দিয়েছে। বিজ্ঞানীদের ধারণা, এনডব্লিউএ ১৫৯১৫ নামের উল্কাপিণ্ডটি সম্ভবত বুধ গ্রহের মতো অন্য কোনো গ্রহ থেকে এসেছে। এই বিরল উল্কাপিণ্ডটি সৌরজগতের প্রাথমিক সময়কার বিশৃঙ্খল অবস্থা সম্পর্কে জানার সুযোগ তৈরি করে দিয়েছে।

বিরল উল্কাপিণ্ডটির পুরো নাম নর্থওয়েস্ট আফ্রিকা ১৫৯১৫। ২০২৩ সালে আলজেরিয়ায় আবিষ্কৃত উল্কাপিণ্ডটির বিভিন্ন উপাদান বিশ্লেষণ করে বিজ্ঞানীরা জানিয়েছেন, দুই দশমিক ৮৪ কিলোগ্রাম ওজনের এই শিলা সম্ভবত অন্য কোনো গ্রহের অংশ ছিল। উল্কাপিণ্ডটি পাথুরে অ্যাকনড্রাইট দিয়ে তৈরি; যা অন্য কোনো উল্কাপিণ্ড বা গ্রহের মধ্যে দেখা যায়নি।

সাধারণত বেশির ভাগ উল্কাপিণ্ডের উৎপত্তি সম্পর্কেই তথ্য জানা যায়। কিন্তু এই উল্কাপিণ্ডের উৎপত্তি কীভাবে হয়েছে, তা নিয়ে বিভ্রান্তিতে রয়েছেন বিজ্ঞানীরা। উল্কাপিণ্ডটি বিশ্লেষণ করে বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রাথমিক বিশ্লেষণে উল্কাপিণ্ডটির চুম্বকীয় বৈশিষ্ট্য থেকে আয়রন, ডাউব্রেলাইট ও ট্রয়েলাইট ধাতুর সন্ধান পাওয়া গেছে। এই উল্কাপিণ্ডে চুম্বকীয় ধাতুসমৃদ্ধ বিভিন্ন খনিজের একটি অদ্ভুত মিশ্রণ রয়েছে।

বিজ্ঞানীদের তথ্যমতে, উল্কাপিণ্ডটি অতীতে কোনো গ্রহ থেকে তৈরি হয়েছে, যার বর্তমানে কোনো অস্তিত্ব নেই। কিছু মডেল অনুসারে, প্রাথমিক সৌরজগতে ৫০ থেকে ১০০টির মতো প্রোটোপ্ল্যানেট ছিল। এ ছাড়া বিভিন্ন গ্রহ শতকোটি বছর আগে ধ্বংস হয়ে গেছে। গ্রহগুলোর ধ্বংসাবশেষের কিছু অংশ উল্কাপিণ্ড হিসেবে মহাকাশে এখনো ছুটে চলছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন

চলাচলের একমাত্র রাস্তাটি দীর্ঘদিন ধরে বন্ধ করে রাখায় চরম দুর্ভোগে পড়েছেন সাভ...

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির!

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরে না যাওয়ার সরকারি ঘোষণার ঠিক পরদিনই ভার...

  জামালপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রমের উদ্বোধন

জামালপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ডেঙ্...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর

সারাদেশে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেছ...

জীবনসঙ্গী বেছে নিলেন ওপার বাংলার তারকা মিমি চক্রবর্তী

‘বোঝে না সে বোঝে না’ ছবির জনপ্রিয়তা থেকে শুরু করে শাকিব খানের সঙ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা