সংগৃহিত
রাজনীতি

বিএনপি নেতাদের স্ত্রীরা ভারতীয় শাড়ি তেমন পরেন না

নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতাদের স্ত্রীরা ভারতীয় শাড়ি তেমন কেনে না, পরেন না। আর ভারতীয় পুরোনো শাড়ি দিয়ে কাঁথাও বানান না বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল করিব রিজভী আহমেদ।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শহীদ, গুম ও পঙ্গুত্বের শিকার নেতাকর্মীদের পরিবারের সদস্যদের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।

রিজভী বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক ক্ষুণ্ন করা ঠিক হবে কি না, এসব নিয়ে অনেকে নিউজ করছেন। টকশো করছেন। কথা হলো, ভারতের পণ্য বর্জন করার ডাকে সরকার ও তাদের লোকরা এত বিচলিত কেন?

সরকারের উদ্দেশ্যে রিজভী বলেন, সীমান্তে হত্যা, ন্যায্য হিস্যার বিষয়ে কেনো কথা বলা যাবে না? এগুলো কি দেশের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে না!

পেঁয়াজ বিষয়ে বিএনপির এই নেতা বলেন, হঠাৎ করে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিচ্ছে বন্ধুপ্রতিম দেশ। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক যদি ভালোই হবে, তাহলে এমনটা কেন করবে তারা? এগুলার বিরুদ্ধে কেন কথা বলা যাবে না তাহলে।

নতজানু পররাষ্ট্র নীতির কারণে সরকার ভারতের কাছে নিজেদের বিকিয়ে দিয়েছে মন্তব্য করে রিজভী বলেন, দেশের স্বার্থ নিয়ে সরকার তামাশা করছে। বারবার ভারত আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে জনগণের সমর্থন ছাড়া। তাই, ভারতের পণ্য বর্জনের সামাজিক আন্দোলনে সংহতি জানানো সঙ্গত বলেও দাবি করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

২ বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

২ বছরে দেশের জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান...

ঈদের ছুটিতেও মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী

কৃষকদের জন্য আধুনিক ও সমন্বিত সেবা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ প্রণ...

যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানের হাতে!

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত ধরে গত ২৮ ফেব্রুয়ারি শু...

যুদ্ধে যতদূর প্রয়োজন, ততদূর যেতে প্রস্তুত ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে ইরানের সামরিক বাহিনী কার্যকর...

চার প্রতিশ্রুতি বাস্তবায়িত : নুরুদ্দিন অপু

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ব...

কুষ্টিয়ায় মূল্য নিয়ন্ত্রণে অভিযান, তিন প্রতিষ্ঠানে জরিমানা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোক্তাদের কাপড় ও কস‌মে‌টিক‌সের ন্যায্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা