সংগৃহিত
রাজনীতি

শেখ মুজিবুর রহমান বড় নেতা, শ্রদ্ধা করি

নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতার ঘোষণার বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বলেন, শেখ মুজিবুর রহমান একজন বড় মাপের নেতা। তাকে আমরা শ্রদ্ধা করি।

সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ টেপ রেকর্ডার নিয়ে গেলে স্বাধীনতার ঘোষণা দেননি শেখ মুজিবুর রহমান জানিয়ে তিনি বলেন, যখন মা-বোনের ইজ্জত লুণ্ঠন হচ্ছিল তখন ফিল্ড কেউ নামেনি, নেমেছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকরা।

বুধবার (২৭ মার্চ) দুপুরে রাজধানীর কাকরাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে স্বাধীনতা দিবসের এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় মেজর অব. হাফিজ উদ্দিন বলেন, জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, সেই লেখা তাকে কে পাঠিয়েছে? কার লেখা তিনি পাঠ করেছেন?

তিনি বলেন, ১৯৭১ সালের সেই মাহেন্দ্রক্ষণে কাউকে তো খুঁজে পাওয়া যায়নি। তাই, শুধু কথা বলার রাজনীতি করলে তো হবে না।

মন-মানসিকতার দিক দিয়ে আমরা আফ্রিকার জঙ্গলে আছি জানিয়ে তিনি বলেন, সেতু, ব্রিজ দিয়ে কী হবে? এটা তো উন্নয়ন নয়। যেখানে আমি আমার ভোট দিতে পারছি না। দেশে কোথায় আজ গণতন্ত্র? এই গণতন্ত্রের জন্যই কি নিরীহ মানুষ মুক্তিযুদ্ধ করেছিল? অথচ এখন গলা ফাটিয়ে বক্তব্য দেন ক্ষমতাসীন দলের নেতা-মন্ত্রীরা।

সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মেজর অব. হাফিজ বলেন, যুদ্ধ করে যে দেশ স্বাধীন হয়েছে, ইনশা আল্লাহ বিএনপির বিজয় হবে। গণতন্ত্রের বিজয় হবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

চট্টগ্রামে ঐতিহাসিক তরিক্বত কনফারেন্সে লাখো আশেকে রাসূলের ঢল

প্রিয় রাসূল (দ.) এর ভালোবাসায়, অনুসরণে ও অনুকরণে যাঁরা স্মরণীয় বরণীয় মর্যাদায়...

থাইরয়েডে কেন খাবেন মাখানা?

থাইরয়েডের সমস্যা ধরা পড়ার পর খাবারের তালিকা নির্বাচন করা এবং প্রতিদিনের সকা...

বিশ্বের অর্ধেক মানুষ ডেঙ্গু ঝুঁকিতে

বিশ্বের প্রায় অর্ধেক মানুষই ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে বলে স...

যুদ্ধের ধ্বংসস্তূপে গাজার শিশুদের শিক্ষার লড়াই

ইসরায়েলি হামলা ও ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যেও সন্তানদের পড়াশোনা চালিয়ে যেতে...

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুল দায়ী: তদন্ত কমিটি

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অংশ না নেওয়ার সিদ্ধান্ত তৎকালী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা