ছবি সংগৃহিত
বাণিজ্য

বাজারে পড়বে আন্তর্জাতিক ঘটনার প্রভাব

নিজস্ব প্রতিবেদক: ঈদ ও পহেলা বৈশাখে মানুষের মাঝে স্বস্তি দেখেছি জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, সম্প্রতি ইরান-ইসরায়েল হামলার ঘটনায় অস্বস্তিতে আছি। আন্তর্জাতিক ঘটনা প্রবাহের প্রভাব বাজারে পড়বে। এসব চ্যালেঞ্জ যাতে বাজারে না আসে, তা মোকাবিলা করতে হবে।

সোমবার (১৫ এপ্রিল) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, বাজার নিয়ন্ত্রণ এখনও চ্যালেঞ্জ হিসেবে রয়েছে। সামনে বাজেট। কিভাবে বাজেটে সহায়তা করতে পারি, সেটা নিয়ে কাজ করব।

তিনি বলেন, সরকার সারা বছর পণ্যের নিরবচ্ছিন্ন সাপ্লাই নিশ্চিত করতে চায়। পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ চেষ্টা করিা হবে। এছাড়া টিসিবি’র মাধ্যমে এক কোটি মানুষকে সহায়তা করে যাচ্ছে সরকার।

এ সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাজার পরিস্থিতি নিয়ে রাজনৈতিক বক্তব্যের জবাব দিতে চান না আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, ঈদের ছুটিতে ৫ দিন আমি গ্রামে ছিলাম। মাঠে-ঘাটে ঘুরেছি। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি। সবার মধ্যে একটা স্বস্তি দেখেছি। সবাই উৎসাহ-উদ্দীপনা নিয়ে ঈদ উদযাপন করেছেন।

এছাড়া নববর্ষে শুধু ঢাকা শহরেই নয়, গ্রামেও উদযাপন হয়েছে, মেলা হয়েছে, সেখানে উৎসাহ-উদ্দীপনা দেখেছি।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ঈদ ও পহেলা বৈশাখের আনন্দ সাধারণ মানুষের চোখের জলে ভেসে গেছে-বিরোধী রাজনৈতিক দলের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিকভাবে কেউ কিছু বলে থাকলে সেখানে উত্তর না দেয়াই ভালো। এর উত্তর জনগণই ভালো বলতে পারবেন। তবে আমি সবার মধ্যেই স্বস্তি দেখেছি। এটা আমার অভিজ্ঞতা।

তিনি আরও বলেন, শুধু রমজান না, সারা বছর নিরবিচ্ছিন্নভাবে নিত্যপণ্য সরবরাহের জন্য কাজ করে যাবো। আমদানি-রফতানি বাজিণ্যসহ লোকাল সাপ্লাই চেইনগুলো শক্তিশালী করবো।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, রমজানটা ব্যাপক চ্যালেঞ্জ ছিল। কারণ সব কিছুর চাহিদা ৩ গুণ বেড়ে যায়। এটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ ছিল। ভারত থেকে পেঁয়াজ এনেছি। সেই সঙ্গে আমাদের তেল চিনিসহ আমাদের নিত্য পর্যাপ্ত ছিল। চ্যালেঞ্জগুলো পার হয়ে এসেছি।

চালের বস্তায় দাম লিখে দেয়ার বিষয়ে তিনি বলেন, খাদ্য মন্ত্রণালয় এর সঠিক উত্তর দিতে পারবে। সেই সঙ্গে কৃষি মন্ত্রণালয় আরও ভালো উত্তর দিতে পারবে। আমাদের মন্ত্রণালয়ের কোনো কিছু থাকলে আমরা সমন্বয় করবো। বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ হলো বাজার ব্যবস্থাপনা ও পণ্যের সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখা।

গ্রামে বেগুন ৫ টাকা, শহরে এসে ৭০ টাকা হয় কেন? এমন প্রশ্নে তিনি বলেন, এ সংশ্লিষ্ট প্রশ্নটি কৃষি বিপনন অধিদফতর ভালো উত্তর দিতে পারবে। আমরা কাজ করতে পারি বাজার ব্যবস্থাপনার অংশটুকু নিয়ে। তেল ও চিনিসহ আমদানি বাজারে যেসব জিনিস রয়েছে, সেগুলোতেই আমাদের নজরদারি থাকবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা