সংগৃহিত
জাতীয়
শেখ হাসিনাকে বাই‌ডেন

বাংলাদেশকে সহ‌যো‌গিতা কর‌তে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অর্থ‌নৈ‌তিক লক্ষ্য অর্জনে সহযো‌গিতা করার বিষয়ে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলে জা‌নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

সম্প্রতি মা‌র্কিন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শেখ হা‌সিনাকে লেখা এক চিঠিতে এমন প্রতিশ্রুতির কথা জানান। ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস চি‌ঠি‌টি পররাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তর করেছে।

রোববার (৪ ফেব্রুয়ারি) বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছে দূতাবাস সূত্র।

মা‌র্কিন প্রেসিডেন্ট চি‌ঠিতে লিখে‌ছেন, যখন আমরা যুক্তরাষ্ট্র-বাংলাদেশের অংশীদারত্বের পরবর্তী অধ্যায় শুরু করছি, তখন আমি আমার প্রশাসনের পক্ষ থেকে আঞ্চ‌লিক ও‌ বৈ‌শ্বিক নিরাপত্তা, অর্থনৈ‌তিক উন্নয়ন, জলবায়ু প‌রিবর্তন, এনা‌র্জি, স্বাস্থ্য ব্যবস্থা, মা‌নবিক সহায়তা বিশেষ করে রো‌হিঙ্গা শরনার্থীদের জন্যসহ অন্যান্য বিষয়ে একসঙ্গে কাজ করতে চাই।

বাইডেন বলেন, আমাদের দীর্ঘদিনের সাফল্যমণ্ডিত ই‌তিহাস রয়েছে এবং সমস্যা সমাধানে একসঙ্গে কাজ করে‌ছি। দুই দেশের জনগণের বন্ধন আমাদের সম্পর্কের মূল ভিত্তি।

বাংলা‌দেশের অর্থনৈ‌তিক লক্ষ্য অর্জনে সহযো‌গিতার কথা উল্লেখ করে মা‌র্কিন প্রেসিডেন্ট শেখ হাসিনাকে লিখেছেন, বাংলাদেশের অর্থনৈ‌তিক লক্ষ্য অর্জনে সহযো‌গিতা করার বিষয়ে যুক্তরাষ্ট্র প্রতিশ্রু‌তিবদ্ধ। বাংলাদেশের সঙ্গে আমাদের ভাগ করা অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসি‌ফিক ভিশনের অংশীদা‌রত্বে কাজ করতে চাই।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা