বগুড়া প্রতিনিধি
সারাদেশ

বগুড়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা

বগুড়া প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে পারিবারিক বিবাদ নিরসনের সময় দুই পক্ষের মারপিটে সাংবাদিক রাসেল মাহমুদসহ পাঁচজন আহত হওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত চার আসামি গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে আছেন। তাদেরকে গ্রেপ্তারের জন্য অভিযানে নেমেছে পুলিশ।

গতকাল মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) মো. নুরুজ্জামান চৌধুরী। শুক্রবার বিকেলে উপজেলার বুড়ইল ইউনিয়নের কামুল্যা চাকরান আধখোলা এলাকায় মারপিটের ঘটনা ঘটে। এতে দুই নারীসহ আহত হন সাতজন।

রবিবার কামুল্যা সরকারপাড়ার মৃত আফসার আলীর ছেলে আনোয়ার হোসেন টুটুল বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। আসামিরা হলেন- চাকরান আধখোলা এলাকার নুর মোহাম্মদ, হযরত আলী, রমজান এবং কাওসার আলী।

মামলার বিবরণ ও স্থানীয় সুত্রে জানা গেছে, বাড়ির ছাদ থেকে আরেক বাড়ির ছাদে বৃষ্টির পানি পরার জেরে নিকটাত্মীয় দুই পরিবারের বিবাদ সৃষ্টি হয়। সম্প্রতি বাকবিতন্ডা ও মারমুখী আচরণের ঘটনা দুই পক্ষ নিরসনে বসে। এনিয়ে ফের বৈঠকে বসার আগে মারপিটের ঘটনা ঘটে। এসময় এক নারীকে টানা হেঁচড়া করে শ্লীলতাহানি ঘটায় প্রতিপক্ষরা।

বিবাদ নিরসনে উপস্থিত হয়ে হামলার শিকার হন দুই পরিবারের নিকটাত্মীয় সাংবাদিক রাসেলের বাবা মোত্তালেব হোসেন। খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ামাত্রই সাংবাদিক রাসেল মাহমুদের ওপর হামলা হয়। তিনি দৈনিক প্রতিদিনের সংবাদে কর্মরত, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক ও নন্দীগ্রাম অনলাইন প্রেসক্লাবের সভাপতি। মারপিটে আহত দুই পক্ষের সাতজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক বেদার উদ্দিন জানান, মামলা দায়েরের পরই আসামিরা আত্মগোপনে রয়েছে। তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা