সারাদেশ

বগুড়ায় মশার উপদ্রবে অতিষ্ঠ জনজীবন

বগুড়া প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে মশার উপদ্রবে অতিষ্ঠ জনজীবন। বিশেষ করে পৌর এলাকায় ভয়াবহ ভাবে বৃদ্ধি পেয়েছে মশার বিস্তার। দিন রাত ২৪ ঘন্টা মশার কামড় ও ভন-ভনি শব্দে নাজেহাল পৌরবাসী। বাসা বাড়ি সহ ব্যবসা প্রতিষ্ঠান কিংবা অফিসে দিনের বেলায় জ্বালিয়ে রাখতে হচ্ছে মশার কয়েল। আর সন্ধ্যার পর মশার উপদ্রব বৃদ্ধি পাচ্ছে আরো কয়েক গুণ। মশা নিধনের জন্য প্রতি বছর পর্যাপ্ত বাজেট থাকলেও পৌর কর্তৃপক্ষ উদাসিন। এমনকি বিগত কয়েক মাসে ফগার মেশিনের আওয়াজ শোনেননি বলেও জানান পৌরবাসী।

এদিকে, মশার উৎপাত বৃদ্ধি পাওয়ায় মানুষের দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটছে। মশার কয়েল, স্প্রে কিংবা মশারি টাঙ্গিয়েও মশার উৎপাত থেকে রেহায় পাওয়া যাচ্ছেনা। বিশেষ করে সন্ধ্যার পর মশার উৎপাত কয়েক গুন বেড়ে যাওয়ায় নাজেহাল এলাকার লোকজন। সেই সাথে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের লেখাপড়া। এছাড়াও মশার উৎপাত বৃদ্ধি পাওয়ায় ভয়ংকর স্বাস্থ্য ঝুকিতে রয়েছে শিশুরা।

পৌরসভা এলাকায় বসবাসরত নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেছেন, নন্দীগ্রাম প্রথম শ্রেনীর পৌরসভা হলেও পৌরবাসী অনেকটায় অবহেলিত। পাড়া-মহল্লার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন না হওয়ায় ময়লা আবর্জনা ও জলাবদ্ধতা তৈরি হয়ে মশার প্রজনন কয়েক গুন বৃদ্ধি পেয়েছে। এছাড়াও রাস্তার মোরে মোরে রাখা ময়লা ফেলার ড্রাম নিয়মিত পরিস্কার না করা এবং মশা নিধনে দীর্ঘদিন কিটনাশক স্প্রে না করার কারনে মশার উৎপাত ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত মশার প্রজনন ও বংশ বিস্তার বৃদ্ধি পেয়ে থাকে। আর এই সময়টুকুতেই মশা বাহী রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে যায়। সুতরাং সবাইকে শতর্ক অবস্থানে থাকার আহ্বান জানান।

বিষয়টি নিয়ে, উপজেলা নির্বাহী কর্তকর্তা ও পৌর প্রশাসক মোসাঃ লায়লা আঞ্জুমান বানু'র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মশা নিধনে সকল কার্যক্রম চলমান রয়েছে। ড্রেন পরিস্কার এবং মশা নিধনে ফগার মেশিনে কিটনাশক স্প্রে করার জন্য ওয়ার্ড ভিত্তিক দায়িত্ব প্রদান করা হয়েছে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা