সংগৃহিত
খেলা
৪০ লাখ টাকা জরিমানা

ফিফার শাস্তির মুখে বাফুফে

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ ফুটবল ফেডারেশন শৃঙ্খলাজনিত কারণে ফিফার বড় অঙ্কের আর্থিক জরিমানার মুখে পড়েছে। বিশ্বকাপ বাছাইয়ের তিন ম্যাচে শৃঙ্খলাভঙ্গের কারণে ফিফার ডিসিপ্লিনারি কমিটি বাফুফেকে ৩০ হাজার ২৫০ সুইস ফ্রা জরিমানা করেছে। যা বাংলাদেশি টাকায় প্রায় ৪০ লাখ টাকার সমপরিমাণ।

ফিফার বড় আর্থিক জরিমানার মুখে পড়বে বাফুফে, এমন শঙ্কা আগে থেকেই ছিল। তিন ম্যাচের ম্যাচ কমিশনারের রিপোর্টের ভিত্তিতে বিষয়টি ফিফার ডিসিপ্লিনারি কমিটিতে ওঠে। ডিসিপ্লিনারি কমিটি নানা পর্যালোচনা বাফুফেকে এই শাস্তি দিয়েছে।

বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ডে বাংলাদেশের প্রথম ম্যাচ ছিল মালদ্বীপের মালেতে। ১২ অক্টোবর সেই ম্যাচে দলীয় শৃঙ্খলা (৬ ফুটবলার ব্যক্তিগতভাবে) ভঙ্গের জন্য ৫ হাজার সুইস ফ্রা জরিমানায় পড়েছে ফেডারেশন।

১৭ অক্টোবর মালদ্বীপের বিপক্ষে ফিরতি লেগে হোম ম্যাচে সিকিউরিটি রুল ভঙ্গ করা হয়, গ্যালারিতে ফায়ার ওয়ার্কসের জন্য ১৪ হাজার সুইস ফ্রা জরিমানা হয়েছে। বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত সেই ম্যাচের এক পর্যায়ে দর্শক মাঠে প্রবেশ করেছিল।

১৭ অক্টোবরের ঘটনা পুনরাবৃত্তি হয়েছে ২১ নভেম্বর বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের হোম ম্যাচে লেবাননের বিপক্ষে। এই ম্যাচেও নিরাপত্তার কমপ্ল্যায়েন্স, গ্যালারিতে ফায়ার ওয়ার্কসের কারণে এই ম্যাচে জরিমানা হয়েছে ১১ হাজার ২৫০ সুইস ফ্রা।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন শাস্তি লঘু করার জন্য ফিফার কাছে অনুরোধ করেছিল। সেই অনুরোধে অবশ্য কাজ হয়নি। বিশ্বকাপ বাছাইয়ে অনুষ্ঠিত দক্ষিণ আমেরিকা ও এশিয়ান অঞ্চলের ম্যাচগুলো শাস্তির আওতায় এনেছে ডিসিপ্লিনারি কমিটি। ব্রাজিল-আর্জেন্টিনার সঙ্গে বাংলাদেশও শৃঙ্খলা ভঙের শাস্তি পেয়েছে।

গতকাল এটা ফিফা আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট ফেডারেশনগুলোকে জানিয়েছে। কিছু শাস্তি আপিলযোগ্য আবার কিছু আপিলযোগ্য নয়। বাংলাদেশের জরিমানার প্রেক্ষিতে আপিলের বিষয়টি এখনো জানা যায়নি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা