সংগৃহিত
বিনোদন

পুনমের মতো প্রস্তাব পেয়েছিলেন জয়া

বিনোদন ডেস্ক: সম্প্রতি নিজের মৃত্যুর ঘোষণা দিয়ে তোলপাড় ফেলে দিয়েছিলেন বলিউড অভিনেত্রী পুনম পান্ডে। এর একদিন পরেই এক ভিডিওবার্তায় জানান, তিনি বেঁচে আছেন। মূলত স্যার্ভিকাল ক্যানসার নিয়ে মানুষকে সচেতন করতেই এমন অভিনব কাণ্ড ঘটিয়েছিলেন পুনম।

এ ঘটনায় বেশ সমালোচনার মুখে পড়েন তিনি। বিশেষ করে মডেল-অভিনেত্রীর মৃত্যুর মতো স্পর্শকাতর বিষয় নিয়ে প্রচারণার এই কৌশলকে ভালোভাবে নেয়নি কেউ। যাদের একজন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান নিজেও।

এই অভিনেত্রী জানালেন, তার সঙ্গেও একবার এমন কিছু হয়েছিল। কিন্তু সবকিছুর একটা পরিমিতিবোধ থাকা উচিত। সীমা ছাড়িয়ে সচেতনার বার্তা দেওয়া উচিত নয়।

জয়া আহসান বলেন, ‘আমার ক্ষেত্রেও একবার এমন হয়েছিল। বাংলাদেশের এক বিজ্ঞাপনী সংস্থা একটি কনসেপ্ট নিয়ে এসেছিল যে, জয়া আহসান হারিয়ে গেছে— এমন এক ভাবনা ছিল সেই ক্যাম্পেইনের। কিন্তু আমাদেরও মনে রাখা দরকার, আমাদের দায়িত্বের কথা। আমাদের ভক্তদের জন্যই আমাদের অস্তিত্ব, তাদের কথা ভুলে গেলে চলবে না।’

শুধু জয়া নিজেই নয়, বলিউড তারকারাও পুনমের কঠোর সমালোচনা করেছেন। কেউ তাকে গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন। যদিও মৃত্যুর গুজব ছড়ানোর পর থেকে এখন নীরব ভূমিকাতেই রয়েছেন পুনম পান্ডে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা