সংগৃহিত
বিনোদন

১৫০ কোটির পথে দীপিকার ‘ফাইটার’

বিনোদন ডেস্ক: গত ২৫ জানুয়ারি হৃতিক-দীপিকা অভিনীত সিনেমা ‘ফাইটার’ মুক্তি পেয়েছে। এটি শুরুর দিন থেকেই বক্স অফিসে আলোচনার ঝড় তোলে।

ভারতের খ্যাতিমান নির্মাতা সিদ্ধার্থ আনন্দের এ সিনেমা মুক্তির ৫ দিনের মধ্যেই প্রায় ১২৭ কোটি টাকা আয় করেছে ‘ফাইটার’। যা বাংলাদেশি মুদ্রায় ১৬৭ কোটি টাকারও বেশি।

জানা গেছে, সিনেমাটি মুক্তির পঞ্চম দিনে আয় করেছে ৮ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ১০ কোটি টাকারও বেশি। ট্রেড অ্যানালিস্টদের মতে, আর কয়েকদিনের মধ্যেই ১৫০ কোটির ক্লাবে ঢুকে পড়বে ‘ফাইটার’ সিনেমাটি।

‘ফাইটার’ সিনেমাটি দর্শক এবং সমালোচকদের কাছে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে। রোববার এটি ভারতজুড়ে প্রায় ২৯ কোটি রুপি ব্যবসা করেছিল। কিন্তু সোমবার সিনেমার ব্যবসা বক্স অফিসে কিছুটা ঝিমিয়ে পড়ে।

সোমবার ভারতজুড়ে সিনেমাটি মাত্র ৮ কোটি রুপি ব্যবসা করেছে। মুক্তির দিন ধরলে মোট ৫ দিনে হৃতিক-দীপিকার এ সিনেমা মোট ১২৬.৫০ কোটি রুপি আয় করেছে। সিনেমার ট্রেলার দেখে যতটা উত্তাপ ছড়িয়েছিল দর্শকদের মাঝে, মুক্তির পর ততটা আগ্রহ আর দেখা যাচ্ছে না।

হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন এবং অনিল কাপুর ‘ফাইটার’ সিনেমার অন্যতম তিনটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব, লড়াই নিয়ে তৈরি সিনেমাটি নির্মাণ করা হয়েছে।

‘ফাইটার’ সিনেমা মুক্তির আগে সেন্সর বোর্ড মোট ৪টি দৃশ্য কাটের নির্দেশ দিয়েছিল। সিনেমায় ‘ধূমপান বিরোধী সতর্কবার্তা’ হিন্দিতে উল্লেখ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছিল।

আরব আমিরাত ছাড়া অন্য কোনো আরব উপসাগরীয় অঞ্চলে এ সিনেমা দেখানো হবে না বলেই জানা গেছে। তবে ভারতেও সব প্রেক্ষাগৃহে একসঙ্গে মুক্তি পায়নি ‘ফাইটার’। এদিকে বাংলাদেশেও সিনেমাটি দেখানোর কথা থাকলেও পরে এটি ‍মুক্তি পায়নি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশীয় নৌবহরে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ।...

আট দফা দাবিতে ১১ দলের রংপুর অভিমুখে লংমার্চ শুরু

আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেত...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন। একই...

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকা...

ঘরোয়া লিগ নিয়ে বিপাকে বিসিবি

জেলা পর্যায়ে ক্রিকেট লিগ আয়োজনের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা চেয়ে চিঠি পাঠিয়েছ...

ইন্দোনেশীয় নৌবহরে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ।...

শেষ মুহূর্তের নাটকীয়তায় পয়েন্ট খোলাল বসুন্ধরা কিংস

বাংলাদেশ ফুটবল লিগে গত মৌসুমে দারুণ নৈপুণ্য দেখিয়ে হ্যাটট্রিক ট্রফি ঘরে তোলা...

এক দশক পর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শি

এক দশকেরও বেশি সময় পর আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন চী...

ঘরোয়া লিগ নিয়ে বিপাকে বিসিবি

জেলা পর্যায়ে ক্রিকেট লিগ আয়োজনের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা চেয়ে চিঠি পাঠিয়েছ...

সেন্টমার্টিনে ইউরিয়া সারসহ ১০ পাচারকারী আটক

কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপসংলগ্ন গভীর সমুদ্রে মিয়ানমারে পাচারের উ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা