সংগৃহিত
আন্তর্জাতিক

পাকিস্তানে খনিতে বিস্ফোরণ, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের হারনাই জেলার জারদালোর একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ১২ শ্রমিক নিহত হয়েছেন। এসময় খনিতে আটকা পড়া আরও ৮ জনকে উদ্ধার করা হয়েছে।

বুধবার (২০ মার্চ) প্রাণহানির এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

এর আগে, বুধবার রাতে শক্তিশালী বিস্ফোরণে খনির একাংশ ডুবে যাওয়ায় অন্তত ১৮ জন শ্রমিক আটকা পড়ে বলে জানানো হয়। পাকিস্তানের খনি অধিদপ্তরের প্রধান পরিদর্শক বলেছেন, খনিতে উদ্ধার অভিযান শুরু হয়েছে।

তবে বুধবার সকালের দিকে বেলুচিস্তানের খনি পরিদর্শক আব্দুল গনি বেলুচ বলেছেন, ‘‘উদ্ধার অভিযান মাত্রই শেষ হয়েছে।’’ তিনি বলেন, মিথেন গ্যাস বিস্ফোরণের সময় খনিতে ২০ জন শ্রমিক ছিলেন। তিনি বলেন, উদ্ধারকারী দলের সদস্যরা ১২ জনের মৃতদেহ উদ্ধার করেছেন। জীবিতদের উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেছেন, ‘‘রাতে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়। বাকি ১০ জনের মরদেহ ভোরে উদ্ধার করা হয়েছে।’’ প্রদেশের খনি অধিদপ্তরের মহাপরিচালক আবদুল্লাহ শাহওয়ানিও খনিতে বিস্ফোরণে নিহতদের সংখ্যা নিশ্চিত করেছেন।

কোয়েটা থেকে প্রায় ৮০ কিলোমিটার পূর্বের ওই খনিতে মাত্র ১০ জন শ্রমিক ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল। সরকারের খনি বিভাগ এবং দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার উদ্ধারকর্মীরা শ্রমিকদের কাছে পৌঁছানোর জন্য রাতভর তৎপরতা চালিয়েছেন।

দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ খনি দুর্ঘটনায় হতাহতের ঘটনায় ‘‘গভীর শোক ও দুঃখ’’ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। রেডিও পাকিস্তান বলছে, আহত খনি শ্রমিকদের সম্ভাব্য সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

প্রসঙ্গত, এক বছর আগে হারনাই জেলায় একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত ছয় খনি শ্রমিক নিহত হন। এর আগে, ২০১৮ সালের মে মাসে একই অঞ্চলে পাশাপাশি অবস্থিত দুটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত ২৩ জন নিহত ও ১১ জন আহত হন। তার আগে ২০১১ সালে বেলুচিস্তানের আরেকটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে ৪৩ শ্রমিকের প্রাণহানি ঘটে। সূত্র: ডন, এএফপি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা