সংগৃহিত
আন্তর্জাতিক

চীনে বাস দুর্ঘটনায় নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক: চীনে টানেলের ভেতরে রাস্তায় যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৭ জন। বাসটিতে অর্ধশতাধিক আরোহী ছিলেন।

বুধবার (২০ মার্চ) বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর চীনের একটি এক্সপ্রেসওয়ে টানেলের ভেতরে বাস দুর্ঘটনার মুখে পড়ার পর ১৪ জন নিহত ও আরও ৩৭ জন আহত হয়েছেন বলে বুধবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

শানসি প্রদেশের স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভি জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর আড়াইটার কিছু পরেই দুর্ঘটনাটি ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাসটিতে ৫১ জন আরোহী ছিলেন এবং ভ্রমণের সময় সেটি সুড়ঙ্গের অভ্যন্তরীণ প্রাচীরের সাথে ধাক্কা খায়।

রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া পৃথক এক প্রতিবেদনে নিহত ও আহতদের সংখ্যা নিশ্চিত করেছে। তবে দুর্ঘটনায় জীবিতদের শারীরিক অবস্থা সম্পর্কে বিশদ বিবরণ এই প্রতিবেদন দেওয়া হয়নি। ঘটনার কারণ এখন তদন্তাধীন বলেও জানিয়েছে সিনহুয়া।

এএফপি বলছে, সড়কের কঠোর নিরাপত্তা মান নিয়ন্ত্রণের অভাবে চীনে সড়ক দুর্ঘটনা খুবই সাধারণ ঘটনা। গত বছরের ফেব্রুয়ারিতে মধ্যাঞ্চলীয় হুনান প্রদেশে সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছিলেন।

আর তার এক মাস আগে পূর্ব জিয়াংসি প্রদেশে সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত এবং ২০ জন আহত হয়েছিলেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা