সংগৃহীত
খেলা

নয় ছক্কায় ৩৯ বলে শতক হাঁকানো কে এই প্রিয়াংশ আর্য

ক্রীড়া ডেস্ক

মেগা নিলামে প্রিয়াংশ আর্যের ভিত্তিমূল্য ছিল ৩০ লাখ। একাধিক দলের আগ্রহ পেরিয়ে তাকে শেষ পর্যন্ত তিন কোটি ৮০ লাখ রুপিতে দলে নিয়েছিলো পাঞ্জাব কিংস। একজন আনকোরা তরুণের জন্য এত টাকা খরচ নিয়ে যাদের মনে প্রশ্নের উদয় হয়েছিল মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে বোধহয় তারা সেই উত্তর পেয়ে গেছেন।

চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাত্র ৩৯ বলে সেঞ্চুরি করে আলোড়ন তুলেছেন এই ২৪ বছর বয়েসী তরুণ। ৪২ বলে ৭ চার, ৯ ছক্কায় করেছেন ১০৩ রান। ২১৯ রান করে চেন্নাইকে ১৮ রানে হারাতে রেখেছেন অবদান। আইপিএলের ইতিহাসে প্রিয়াংশের সেঞ্চুরিটি চতুর্থ দ্রুততম, তবে আনক্যাপড (আন্তর্জাতিক ক্রিকেট না খেলা) ব্যাটারদের মধ্যে এটিই দ্রুততম।

প্রিয়াংশের নাম খুব বেশি লোকের জানার কথা নয়। ভারতের ঘরোয়া ক্রিকেটে লিস্ট-এ ম্যাচ খেলেছেন কেবল ৭টি। আইপিএলে নামার আগে সৈয়দ মুশতাক আলি ট্রফিতে স্বীকৃত টি-টুয়েন্টি খেলার অভিজ্ঞতা ছিলো ১৮ ম্যাচের। সেখানেও দেখান ঝলক। তবে প্রিয়াংশ মূল ঝলক দেখান মূলত তার নিজ রাজ্যের আসর দিল্লি প্রিমিয়ার লিগে। সেই আসরে বাঁহাতি ব্যাটার মারেন ৪৩টি ছক্কা।

এমন অবলীলায় ছক্কা মারার সামর্থ্যের আইপিএলের স্কাউটদের নজরে পড়ে যান তিনি। মঙ্গলবার রাতে যেনতেন নয়, রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, নুর আহমেদ, মাতিশা পাথিরানার মতো আন্তর্জাতিক তারকাদের বলে প্রিয়াংশ দেখান তার হিটিং এভিলিটি।

পুল করে, স্ল্যাশ করে, ফ্লিক করে ছক্কা মেরে দেখান তিনি বেশ ভিন্ন, নিজের ছাপ রাখতেই সর্বোচ্চ পর্যায়ে এসেছেন। ম্যাচ সেরা হয়ে বলেছেন অধিনায়ক শ্রেয়াস আইয়ারের কাছ থেকে ভয়ডরহীন খেলার ছাড়পত্র পেয়ে নিজের খেলাটা খেলতে পেরেছেন তিনি। বলেন, এই অনুভূতি যেন অন্য গ্রহের। আমি খুশি, দলের জন্য আরো অবদান রাখতে চাই। এটিই আমার (ব্যাটিংয়ের) ধরন। শ্রেয়াস ভাই আমাকে সাহস নিয়ে ব্যাট করতে বলেছিলেন। আউট হলেও কোনো চিন্তা নেই এবং আমার মাথায় যা আছে সেটিই খেলতে বলেছিলেন।

গুজরাট টাইটান্সের বিপক্ষে আইপিএলের অভিষেকে ২৩ বলে করেছিলেন ৪৭। সেদিনই দেখিয়েছিলেন ঝলক, মাঝে দুই ম্যাচে দ্রুত আউট হওয়ার পর এবার চেন্নাইর বিপক্ষে পুরোপুরি ডানা মেলে ধরলেন তিনি।

অন্য অনেকের মতো ক্রিকেট খেলা নিয়ে সংগ্রাম করতে হয়নি প্রিয়াংশকে। স্কুল শিক্ষক বাবা-মা চাইতেন ছেলে ক্রিকেটার হোক। তাদের অনুপ্রেরণা আর বিপুল সমর্থনে স্বপ্নের পথে হাঁটা ধরে তিনি আজ সর্বোচ্চ মঞ্চে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা

ইরান সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের...

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত

রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংস...

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও যাজকসহ ধর্মীয় নেতা...

ইসরাইলকে হিজবুল্লাহর হুঁশিয়ারি

ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা নাঈম...

প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী

ডেঙ্গুসহ অন্য মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য এখন থেকে প্রতি শনিবার সারা দেশের এ...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা

রাজধানীর উত্তরা এলাকায় আড়ংয়ের একটি শোরুমে কাপড় কিনতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখ...

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা