সংগৃহিত
খেলা
বল হাতে ফিরেই উজ্জ্বল আমির

নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের জয়

ক্রীড়া ডেস্ক: ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। কিউইদের মাত্র ৯০ রানে গুটিয়ে ৪৭ বল হাতে রেখেই ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।

এর আগে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি মাত্র ২ বলেই শেষ হয়ে গিয়েছিল। বৃষ্টির কারণে সেই ম্যাচটি পণ্ড হয়ে গেলেও শনিবার রাতে দারুণ একটি ফলাফল পেয়ে যায় পাকিস্তান।

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডের কোনো ব্যাটারকেই পিচে স্থির হতে দেয়নি পাকিস্তানের বোলাররা। দলীয় ১৬ রানের মাথায় প্রথম উইকেট হারানোর পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কিউইরা। ২০ রানের ঘরও স্পর্শ করতে পারেননি সফরকারী দলের কোনো ব্যাটার।।

নিউজিল্যান্ড শিবিরে প্রথম আঘাত হানেন পেসার শাহিন শাহ আফ্রিদি। ১০ বলে ১২ রান করা টিম সেইফার্টকে শাদাব খানের হাতে ক্যাচ বানান তিনি।

পরের আঘাত অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা মোহাম্মদ আমিরের। ৪ বলে ৪ রান করা আরেক কিউই ওপেনার টিম রবিনসনকে ইফতেখার আহমেদের হাতের ক্যাচ বানান তিনি।

নিজের পরের ওভারে বল করতে এসে ডিন ফক্সক্রফটকে দ্বিতীয় শিকার বানান আমির। বাঁহাতি এই পেসারের বলে ১৪ বলে ১৩ রান করে বাবর আজমের হাতে ক্যাচ তুলে দেন এই কিউই ব্যাটার।

কিউইদের ইনিংসের সর্বোচ্চ ১৯ রান (১৬ বলে) করা মার্ক চাপম্যানকে তুলে নেন লেগস্পিনার আবরার আহমেদ। সাইম আইয়ুবের হাতে ক্যাচ হন তিনি। এছাড়া ১৮ বলে ১৫ রান করেন কোল ম্যাককনসি। অবশেষে ৯০ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড।

জবাবে শুরুতে ধাক্কা খায় পাকিস্তান। দলীয় ৪ রানের মাথায় প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। এরপর বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ২৭ বলে ৩৭ রানের জুটিতে জয়ের দিকে হাঁটতে থাকে পাকিস্তান। বাবর ১৩ বলে ১৪ রানে আউট হয়ে গেলে ইরফান খানের সঙ্গে ৩৬ রানের অপরাজিত জুটি করে দলকে জয় এনে দেন রিজওয়ান। ৩৪ বলে ৪৫ রান করেন তিনি।

পাকিস্তানের হয়ে ১৩ রান খরচায় ৩ উইকেট শিকার করেন শাহিন আফ্রিদি। দুটি করে উইকেট নেন আমির ও আবরার আহমেদ। নিউজিল্যান্ডের হয়ে একটি করে উইকেট নেন বেন লিস্টার, মাইকেল ব্রেসওয়েল ও ইশ সোধি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা