ছবি: নারায়ণগঞ্জ প্রতিনিধি
সারাদেশ

নারায়ণগঞ্জে ইসলামী সমাজ কল্যাণ পাঠাগারের শুভ উদ্বোধন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের দাতা সড়ক এলাকায় স্থানীয়দের উদ্যোগে ‘ইসলামী সমাজ কল্যাণ পাঠাগার’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১ আগস্ট) বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে পাঠাগারটির যাত্রা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন।নবগঠিত পাঠাগার পরিচালনা পর্ষদে সভাপতি নির্বাচিত হয়েছেন শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. আব্দুল বাতেন এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সংগীতশিল্পী মো. আনিসুজ্জামান।

অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সভাপতি মাওলানা মাহবুবুর রহমান মল্লিক দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাংকার ও ইসলামী শিক্ষাবিদ মাওলানা হাবিবুর রহমান মল্লিক, দেওভোগ মাদ্রাসার সম্মানিত শায়েখ সানি, দাতা সড়ক জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ মাওলানা আব্দুর রহমান, হাফেজ মাওলানা তোফাজ্জল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকেরা জানান, পাঠাগারটি ভবিষ্যতে ইসলামী জ্ঞানের চর্চা, সামাজিক উন্নয়ন এবং তরুণদের মাঝে নৈতিক শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় অবৈধ অটোরি...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান অভিযান

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শনিবার রাত থেকে র...

গাইবান্ধায় ৩৮৫১ কিমি কাঁচা সড়ক, বর্ষায় কাদা-খরায় ধুলা

গাইবান্ধায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন ৩ হাজার ৮৫১ কিল...

ময়মনসিংহে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে।...

এক শিক্ষার্থীর জন্য প্রতিদিন ৫ কিলোমিটার হাঁটেন শিক্ষক

প্রতিদিন সময়মতো বিদ্যালয়ে পৌঁছাতে অনেক শিক্ষকই বাড়ি থেকে বের হন ভোরে। কেউ যান...

লাইফস্টাইল
বিনোদন
খেলা