সংগৃহীত
শিল্প ও সাহিত্য

নবআলো সাহিত্য সংহতির ৩১ সদস্যের ঢাকা বিভাগীয় কমিটি

নিজস্ব প্রতিবেদক

‘শিল্প-সাহিত্যের নান্দনিক চর্চায় জ্বলে উঠুক সভ্যতার বহ্নিশিখা’— এই শ্লোগান ধারণ করে নবআলো সাহিত্য সংহতি ৩১ সদস্যের ঢাকা বিভাগীয় নতুন কমিটি ঘোষণা করেছে।

শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর একটি অভিজাত হোটেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কবি রাহিমা আক্তার রিমা। সিনিয়র সহ-সভাপতির পদে ফিরোজ আহমেদ বাবলু, সাধারণ সম্পাদক হিসেবে কবি লিমা খান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে কবি ওমর ফারুক নির্বাচিত হয়েছেন।

অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যরা সাহিত্য ও সংস্কৃতি বিকাশে তাদের লক্ষ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। বক্তারা নবআলো সাহিত্য সংহতির সাহিত্য অঙ্গনে দীর্ঘদিনের অবদান এবং আগামী দিনের কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি, কবি ও সংগঠক সাজেদা হেলেন। তিনি তার বক্তব্যে নব আলো সাহিত্য সংহতির নতুন কমিটির প্রতি শুভকামনা জানান এবং সাহিত্যচর্চার প্রসারে তাদের ভূমিকা নিয়ে আশাবাদ প্রকাশ করেন।

অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, কবি ও সংগঠক হুমায়ুন কবির সিকদার।

নতুন কমিটির নেতৃত্বে সাহিত্য ও সংস্কৃতির অগ্রযাত্রায় নবআলো সাহিত্য সংহতি এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে সকলেই প্রত্যাশা ব্যক্ত করেন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা