সংগৃহিত
আন্তর্জাতিক

দিল্লিতে ঘন কুয়াশায় দেড় শতাধিক ফ্লাইট বিঘ্নিত

আন্তর্জাতিক ডেস্ক: ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। রয়টার্সের খবরে বলা হয়েছে, রোববারের পর সোমবারও দিল্লিতে বিমান ও ট্রেনের শিডিউলে বিপর্যয় দেখা দিয়েছে।

রোববার দিল্লি বিমানবন্দরে ১০০টিরও বেশি ফ্লাইট ব্যাহত হয়েছিল। আজ সোমবার সকালে ১৬৮টি ফ্লাইট ব্যাহত হয়েছে ও বাতিল হয়েছে ৮৪টি।

ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় ট্রেন শিডিউলেও বিপর্যয় দেখা দিয়েছে। দেশটির বিভিন্ন জায়গা থেকে দিল্লিগামী অন্তত ১৮টি ট্রেন বিলম্বিত হয়েছে। কুয়াশার পাশাপাশি ভারী ঠাণ্ডায় স্টেশনে অপেক্ষমান যাত্রীরা বিপাকে পড়েছেন।

ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আগামীকাল মঙ্গলবার কুয়াশার ঘনত্ব আরও বাড়ার পাশাপাশি তীব্র শীতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

ফ্লাইট বিলম্ব ও বাতিলের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ও নিউজ চ্যানেলগুলোর খবরে, দিল্লি ও অন্যান্য বিমানবন্দরে বিমানকর্মীদের সঙ্গে তর্করত ক্ষুব্ধ যাত্রীদের একাধিক ঘটনা প্রকাশ্যে এসেছে। একটি ভিডিওতে দেখা গেছে, ফ্লাইট বিলম্বিত হওয়ার ঘোষণা দেওয়ার কারণে পাইলটকে ঘুষি মেরেছেন এক যাত্রী। সোমবার দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে ইন্ডিগোর একটি ফ্লাইটে এ ঘটনা ঘটেছে।

দিল্লি বিমানবন্দরের পক্ষ থেকে ইতিমধ্যে বিবৃতি জারি করে যাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীরা যেন অবশ্যই বিমানের টিকিট কাটার আগে বা যাত্রা শুরু করার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে নেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশীয় নৌবহরে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ।...

আট দফা দাবিতে ১১ দলের রংপুর অভিমুখে লংমার্চ শুরু

আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেত...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন। একই...

পাকিস্তানে মসজিদে ভয়াবহ হামলা

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে পুলিশ সদর দপ্তর...

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকা...

ইন্দোনেশীয় নৌবহরে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ।...

শেষ মুহূর্তের নাটকীয়তায় পয়েন্ট খোলাল বসুন্ধরা কিংস

বাংলাদেশ ফুটবল লিগে গত মৌসুমে দারুণ নৈপুণ্য দেখিয়ে হ্যাটট্রিক ট্রফি ঘরে তোলা...

এক দশক পর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শি

এক দশকেরও বেশি সময় পর আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন চী...

ঘরোয়া লিগ নিয়ে বিপাকে বিসিবি

জেলা পর্যায়ে ক্রিকেট লিগ আয়োজনের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা চেয়ে চিঠি পাঠিয়েছ...

সেন্টমার্টিনে ইউরিয়া সারসহ ১০ পাচারকারী আটক

কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপসংলগ্ন গভীর সমুদ্রে মিয়ানমারে পাচারের উ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা