সংগৃহিত
জাতীয়

দরিদ্র মানুষকে স্বাবলম্বী করাই লক্ষ্য

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, দেশের দরিদ্র মানুষকে স্বাবলম্বী করাই হচ্ছে বর্তমান সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের নীতি ও উদ্দেশ্য হচ্ছে দেশের গরীব মানুষকে স্বাবলম্বী করা। আর সেই লক্ষ্যে দারিদ্র্য বিমোচন কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে এলজিইডি।

আজ সোমবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রকৌশলী অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে আরইআরএম পি-৩ প্রকল্পের আওতায় নারী কর্মীদের সঞ্চয়ের চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।

উপজেলা প্রকৌশলী বিপ্লব পালের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর জেলা নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছর আহমেদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি রজত বিশ্বাস, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সেলিম আজাদ, ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন শাহীন, সংরক্ষিত আসনের ভাইস চেয়ারম্যান শরিফা আক্তার, বিআরডিবি কর্মকর্তা আব্দুস সাত্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারুয়ার আলম প্রমুখ।

মোজাম্মেল হক আরো বলেন, গরীব মানুষের যাতে কারো কাছে গিয়ে হাত পাততে না হয় তার জন্য দারিদ্র্য বিমোচনে বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রদান কার্যক্রমসহ বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, এলজিইডি প্রতিমাসে প্রত্যেক কর্মীকে সাড়ে সাত হাজার টাকা বেতনের ব্যবস্থা করেছিল। সেই বেতন থেকে প্রতিমাসে ২ হাজার ১ শত টাকা সঞ্চয় হিসেবে ওই কর্মীর ব্যাংক একাউন্টে জমা হতো। আপনাদের সেই টাকা আজ আপনাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। জমাকৃত টাকা নষ্ট না করে কিভাবে ওই টাকা কাজে লাগিয়ে নিজেরা স্বাবলম্বী হতে পারেন সেই দিকে নজর দিবেন।

উল্লেখ্য, ২০২০ সালে ১ মে থেকে এলজিইডির উদ্যোগে আরইআরএম পি-৩ প্রকল্পের কাজ শুরু হয়ে ২০২৪ এর ৩০ মে এ প্রকল্পের কার্যক্রম সম্পন্ন হয়। উপজেলায় মোট ৯১ জন কর্মী প্রত্যেককে এক লাখ ২০ হাজার ৫০৫ টাকার করে চেক প্রদান করা হলো।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা