অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একটি প্রতিষ্ঠানের করা মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ নির্দেশ দেন।
রোববার (১২ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এ আদেশ দেন। এর আগে ২০২৫ সালের ৫ নভেম্বর ‘অ্যাপোনিয়ার ফ্যাশন’ নামের একটি প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম মামলাটি দায়ের করেন।
এ ঘটনায় পরে মামলা দায়ের করলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্তের নির্দেশ দেন আদালত। ডিবির জমা দেওয়া প্রতিবেদন আমলে নিয়ে সমন জারি করে তানজিন তিশাকে হাজির হতে নির্দেশ দেয়া হয়।
আমার বাঙলা/ রাব্বি