ছবি-সংগৃহীত
স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ১৫ মৃত্যু, ভর্তি ২১৫৮

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে গত ২৪ ঘন্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এসময় হাসপাতালে ভর্তি হয়েছেন ২১৫৮ জন রোগী।

ডেঙ্গু জ্বরে আক্রান্তদের মধ্যে ঢাকার ভেতরে ৫৮৫ জন এবং ঢাকার বাইরে ১৫৭৩ জন ভর্তি হয়েছেন।

শনিবার (৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ১৭১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।

ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৯১২ জন ও অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ২৫৯ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

চলতি ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ২ লাখ ২০ হাজার ৮২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮৭ হাজার ৫৮২ জন ও ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৩৩ হাজার ২৪০ জন।

ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ২ লাখ ১০ হাজার ৫৭২ জন। ঢাকায় ৮৩ হাজার ৯৮৭ ও ঢাকার বাইরে ১ লাখ ২৬ হাজার ৫৮৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চলতি ২০২৩ সালে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১০৭৯ জনের মৃত্যু হয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা