সংগৃহিত
আন্তর্জাতিক

জার্মানিতে ২০ হাজার হাতি পাঠানোর হুমকি

আন্তর্জাতিক ডেস্ক: জার্মানিতে ২০ হাজার হাতি পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন বতসোয়ানার প্রেসিডেন্ট। প্রাণি সংরক্ষণ নিয়ে বিতর্কের জেরে তিনি এ হুমকি দিয়েছেন বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

চলতি বছরের শুরুতে জার্মানির পরিবেশ মন্ত্রণালয় পশু শিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। এ কারণে পশু শিকারের ট্রফি আমদানিতে কঠোর বিধি আরোপের প্রস্তাব করেছিল মন্ত্রণালয়।

বতসোয়ানার প্রেসিডেন্ট মোকগওয়েটসি মাসিসি জার্মান সংবাদমাধ্যমকে বলেছেন, জার্মানির পদক্ষেপ কেবল তার দেশের মানুষকে দরিদ্র করবে। সংরক্ষণের প্রচেষ্টার ফলে হাতির সংখ্যা ব্যাপক হারে বেড়েছে। শিকার তাদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করেছে।

তিনি বলেন, জার্মানদের উচিত ‘প্রাণিদের সাথে একসাথে বসবাস করা, যেভাবে আপনি আমাদের বলার চেষ্টা করছেন। এটা কোনো রসিকতা নয়।’

বিশ্বের এক তৃতীয়াংশের বেশি হাতির বসবাস বতসোয়ানায়। এই সংখ্যা প্রায় ১ লাখ ৩০ হাজার। হাতিরপাল দেশটির সম্পত্তির ক্ষতি করছে, ফসল খাচ্ছে এবং বাসিন্দাদের পদদলিত করছে। এ কারণে বতসোয়ানা তার প্রতিবেশী অ্যাঙ্গোলাকে আট হাজার এবং মোজাম্বিককে কয়েক শতাধিক হাতি দিয়েছে।

প্রেসিডেন্ট মাসিসি বলেন, ‘আমরা জার্মানিকে এমন একটি উপহার দিতে চাই।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা