সংগৃহিত
সারাদেশ

জামানত হারালেন ৯ প্রার্থী

এস এম রেজাউল করিম, ঝালকাঠি: ঝালকাঠি জেলার দুটি সংসদীয় আসনেই জয়ী হয়েছেন আওয়ামী লীগের ২ হেভীওয়েট প্রার্থী। গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ অনুযায়ী, প্রাপ্ত মোট ভোটের কোনো প্রার্থী ১২ শতাংশের কম ভোট পেলে তার জামানত হারাবেন।

জেলার ২টি সংসদীয় আসনের বিভিন্ন দলের বাকি ৯ জন প্রার্থী প্রাপ্ত ভোটের ১২ শতাংশ না পাওয়ায় জামানত হারিয়েছেন তারা। জামানতের ২৫ হাজার টাকা ফেরত পাবেন না তারা।

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপি ছেড়ে আসা আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম ও ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর-নলছিটি) আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আমির হোসেন আমু।

নির্বাচন কমিশনে তথ্যমত, ঝালকাঠি-১ আসনে ৯০টি কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম ৯৫ হাজার ৪৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকের পার্টির আবু বকর সিদ্দিক গোলাপ ফুল প্রতীক নিয়ে পেয়েছেন ১৬২৪ ভোট। এছাড়া অন্যান্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে এজাজুল হক এজাজ পেয়েছেন ১২৭২ ভোট, ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আবুল কাশেম ফখরুল ইসলাম পেয়েছেন ৩৭০ ভোট, প্রার্থীতা থেকে সরে যাওয়া এম মনিরুজ্জামান মনির ঈগল প্রতীকে পেয়েছেন ৬২৫ ভোট, বাংলাদেশ কংগ্রেস পার্টি মজিবুর রহমান ডাব প্রতীকে পেয়েছেন ১৪২ ভোট, তৃণমূল বিএনপি মনোনীত সোনালী আঁশ প্রতীকে জসিম উদ্দিন তালুকদার পেয়েছেন ২৮২ ভোট ও সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত মামুন সিকদার ছড়ি প্রতীকে পেয়েছেন ৯৭ ভোট।

এ আসনে শতকরা ৪৭.৭৮ ভাগ মোট প্রয়োগ করেছে। ভোটাধিকার প্রয়োগ করেছেন ১ লাখ ১৩ হাজার ১৫ জন। এর মধ্যে বৈধ ভোট ৯৯ হাজার ৮৯০টি এবং বাতিল হয়েছে ১৪২৫টি।

অন্যদিকে ঝালকাঠি-২ (নলছিটি ও সদর) আসনে মোট ১৪৭টি কেন্দ্রে ১ লক্ষ ৩৭ হাজার ১ ভোট পেয়ে বেসরকরীভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আমির হোসেন আমু।

তার নিকটমত প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী নাসির উদ্দিন এমরান পেয়েছেন ৪৩১৭ ভোট। এনপিপি’র আম প্রতীকের মো. ফোরকান হোসেন পেয়েছেন ৩২৫০ ভোট।

এ আসনে শতকরা ৪২.৯০ ভাগ প্রয়োগ হয়েছে। মোট ভোটাধিকার প্রয়োগ করেছেন ১ লাখ ৪৬ হাজার ৭৮৬ জন। এর মধ্যে বৈধ ভোট ১ লাখ ৪৪ হাজার ৫৬৮টি এবং বাতিল হয়েছে ২২১৮টি।

জেলা প্রশাসক কার্যালয়ের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কক্ষ থেকে সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আ. সালেক এ তথ্য নিশ্চিত করেছেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা